রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঈশ্বর যেন আমাদের প্রতি দয়াপরবশ হন: কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫০ এএম

শেয়ার করুন:

ঈশ্বর যেন আমাদের প্রতি দয়াপরবশ হন: কুমার বিশ্বজিৎ

কয়েকদিন আগে কানাডার টরেন্টোতে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। এখন তিনি শঙ্কটাপন্ন অবস্থায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার গাড়িতে থাকা তিন বন্ধু বাঁচতে পারেননি। ঘটনাস্থলেই মারা যান তারা।

কুমার বিশ্বজিৎ এখন স্ত্রীসহ কানাডায় আছেন। তার মানসিক অবস্থাও ভালো নয়। এর মধ্যেই সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস লিখেছেন তিনি।

কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘জীবন কখনও কখনও অনেক বড় পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ ফেব্রুয়ারি কানাডার টরেন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে।’

তিনি আরও লেখেন, ‘নিবিড়ের মতোই বাকি তিনজনকে আমি আমার সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত।’

কুমার বিশ্বজিৎ তাদের আত্মার শান্তি কামনা করে লেখেন, ‘আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই শোক সহ্য করার শক্তি দেন। আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি, তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার নিবিড়কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবিড় এখনও আইসিইউতে শয্যাশায়ী।’

আরও পড়ুন
মারা যাননি, এখনও বেঁচে আছেন কুমার বিশ্বজিতের ছেলে
নিবিড় কুমারের অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কা কাটেনি
আগের চেয়ে ভালো আছেন কুমার বিশ্বজিতের ছেলে

সবশেষ এ গায়ক লেখেন, ‘এই আকস্মিক ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি আমার সব বন্ধু, পরিচিতজন এবং ভক্তদের কাছে নিবিড়ের জন্য দোয়া/আশীর্বাদ কামনা করছি। আর যারা ইতোমধ্যে নিবিড়ের সুস্থতা কামনা এবং আমার পরিবারের এ দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য দোয়া/আশীর্বাদ করেছেন ও করছেন তাদের কাছে আমি চিরঋণী।’

এর আগে টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর