বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কিয়ারার এই বিষয়টি সিদ্ধার্থের অপছন্দ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

কিয়ারার এই বিষয়টি সিদ্ধার্থের অপছন্দ

রাজস্থানে চলছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের প্রস্তুতি। ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এরইমধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। অতিথিদের অনেকে সূর্যগঢ় প্যালেসে পৌঁছে গেছেন।

এদিকে সিদ্ধার্থের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে কিয়ারাকে নিয়ে বিশেষ কথা বলেছেলন। হবু স্ত্রীর কোন বিষয়টি তার ভালো লাগে না, সেটি জানিয়েছেন তিনি।  

কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিদ্ধার্থের ছবি ‘মিশন মজনু’। সেই সাক্ষাৎকারে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, কিয়ারার কোন বিষয়টি তার কাছে অপছন্দ? উত্তরে তিনি জানান, প্রত্যেকটি সিনেমায় কিয়ারাকে কাঁদতে দেখা যায়। তার চোখে পানি দেখতে একদম ভালো লাগে না।

আরও পড়ুন
বিয়ে করে ক্যারিয়ার জলাঞ্জলি দেবেন না কিয়ারা
ঘরে বসে দেখা যাবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে
ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা

সিদ্ধার্থের এই মিষ্টি উত্তরই কিয়ারার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করে—এমনটাই মত নেটিজেনদের। প্রথমে প্রেম নিয়ে প্রশ্ন করা হলেই হালকা হাসিতে প্রসঙ্গ এড়িয়ে যেতেন সিদ্ধার্থ-কিয়ারা। শেষে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে ভালোবাসার কথা স্বীকার করেন। তারপর থেকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তারকা যুগলকে।

গতকাল শনিবার সকাল সকালই মুম্বাই ছেড়ে জয়সালমেরে উড়ে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। সাদামাটা সালোয়ারেই দেখা গিয়েছে সিদ্ধার্থের হবু বউকে। সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর