বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা

প্রেমের সম্পর্কের চূড়ান্ত পরিণতি দিতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। নতুন বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন না। খবর পিঙ্কভিলার।

জানা গেছে, রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। ফেব্রুয়ারির ৬ তারিখ চার হাত এক হবে সিদ্ধার্থ-কিয়ারার। আর ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান। মেহেন্দি, গায়ে হলুদ, সংগীত—সবধরনের আচার অনুষ্ঠান মেনেই সম্পন্ন হবে বিয়ে।

আগেই জানা গিয়েছিল, ক্যাটরিনা-ভিকির পথেই হাঁটবেন সিদ্ধার্থ-কিয়ারা। কড়া নিরাপত্তার সাত পাকে ঘুরবেন তারা। সেজন্য ৩ ফেব্রুয়ারি রাজস্থান পৌঁছাবেন তারা।

সিদ্ধার্থ-কিয়ারার প্রথম আলাপ হয় ‘শেরশাহ’ সিনেমায় অভিনয়ের সুবাদে। সেই আলাপ থেকে হয় বন্ধুত্ব। তারপর বন্ধুত্ব থেকে প্রেমে। যদিও কয়েকমাস আগে তাদের বিচ্ছেদের খবর চাউর হয়েছিল। তবে সে জল্পনা উড়িয়ে একে অপররের প্রেমে মজে আছেন।  

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর