শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেয়ের সঙ্গে দেখা করতে ব্যাকুল প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

মেয়ের সঙ্গে দেখা করতে ব্যাকুল প্রসেনজিৎ

প্রসেনজিৎ যাকে বুম্বাদা বলেই গোটা টলিউড জানে। বর্তমান প্রজন্মের কাছে তিনি একজন প্রেরণা। শুধু তিনি নিজে প্রেরণা নন, তার প্রেরণা নামে একটি কন্যা সন্তানও আছে, যার নাম প্রেরণা চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হিসেবে বেশি মিডিয়া কাভারেজ পান তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। অনেকে ভেবে থাকেন, তৃষাণই তার একমাত্র সন্তান। কিন্তু তা নয়।

আরও পড়ুন
পলিটিক্সের শিকার হয়েও প্রসেনজিৎ আজ মি. ইন্ডাস্ট্রি
প্রসেনজিৎ-শাকিবকে দেখা যেতে পারে এক সিনেমায়
‘পোয়েনজিৎ’ থেকে যেভাবে প্রসেনজিৎ হলেন

প্রসেনজিৎ-অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। কিন্তু যোগাযোগ তেমন নেই বললেই চলে। প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পরে মেয়েকে নিয়ে আলাদা থাকেন অপর্ণা। লন্ডনেই ঠিকানা প্রেরণার। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি।

বছরখানেক আগে পরিচালক জুটি সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হতেই সকলের মনে প্রশ্ন জাগে, তিনি কি তবে বাবার মতোই অভিনয়ে নামছেন? কিন্তু তখন অভিজিৎ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলন, পড়াশোনা নিয়েই ব্যস্ত প্রেরণা। পর্দায় আসার ইচ্ছে নেই তার।

Prerona

এক সংবাদমাধ্যমে কথা বলার সময়ে প্রসেনজিৎ তার পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও অকপট কথা বলেন। দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ, অপর্ণার সঙ্গে দাম্পত্য এবং ভাঙন নিয়ে তো সকলেই জানেন।

মেয়ের সঙ্গে দেখা করার প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘তার (প্রেরণা) সঙ্গে আমার দেখা করার ইচ্ছে আছে। দেখা হয় না। বাইরে থাকেন। আমি তাদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না। যেটুকু চাই, ঈশ্বর নিশ্চয় দেবেন। আমার বিশ্বাস।’

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর