রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী!

তিনবার সাতপাকে ঘুরে দানে দানে তিন দান শেষ করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর জুটিয়েছিলেন এক ব্যবসায়ী প্রেমিক। অভিরূপ নাগ চৌধুরী নামের ওই প্রেমিকের সঙ্গে তার মাখামাখির খবর নেটিজেনদের কারও অজানা নয়।

একসঙ্গে ছুটি কাটানো, পূজায় ঘুরে বেড়ানো, সামাজিক মাধ্যমে এ নায়িকার প্রতি অভিরূপের আদরমাখা মন্তব্য দেখেই তাদের প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। এবার রটনা রটেছে, অভিরূপকে ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। ভারতীয় সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


শারীরিক গঠন ঠিক রাখার ব্যাপারে বেশ মনযোগী শ্রাবন্তী। এজন্য নিয়মিত শরীরচর্চা করেন তিনি। শোনা গেছে, মন ও শরীর দুটোই ঠিক রাখার দায়িত্ব তিনি তুলে দিয়েছেন নতুন প্রেমিকের হাতে। কেননা নিজের শরীরচর্চার প্রশিক্ষকের সঙ্গেই হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার সঙ্গে চুপিচুপি সময়ও কাটাচ্ছেন এ নায়িকা।

শ্রাবন্তীর শরীরচর্চার প্রশিক্ষকের নাম অরজিৎ ঘোষাল। সামাজিক মাধ্যমেও টলিউড লাস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ করেন তিনি। এ লাস্যময়ীর সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমরা প্রবাহিত হতে পারি, পার্টি করতে পারি। কারণ আমরা অতিমানব।’

অভিরূপের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি শ্রাবন্তী। কেউ প্রশ্ন করলেও এড়িয়ে গেছেন। তবে নেট দুনিয়ায় নিজেদের উপভোগ্য মুহূর্ত প্রকাশ করেছেন ঠিকই।

শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে।


বিজ্ঞাপন


ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। এরপর দুই বছর বিরতি নিয়ে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই আলাদা হয়ে যান তারা।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর