বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঈদ মাতাতে প্রস্তুতি নিচ্ছে শাকিবের তিন ছবি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

ঈদ মাতাতে প্রস্তুতি নিচ্ছে শাকিবের তিন ছবি

সুপারস্টার শাকিব খান বলতে পাগল তার ভক্তরা। প্রিয় তারকাকে নিয়ে কেউ কটুকথা বললে ছেড়ে দেন না তারা। তবে সম্প্রতি তাদের অনেকেই কিং খানের ওপর হতাশ। কেননা অনেকদিন ধরেই নতুন ছবি নেই তার। এই যখন অবস্থা তখন শোনা যাচ্ছ্‌ ঈদ মাতাতে প্রস্তুতি নিচ্ছে শাকিবের তিন ছবি।

রোজার ঈদে একসঙ্গে মুক্তি পেত পারে শাকিব অভিনীত তিনটি ছবি। এগুলো হচ্ছে ‘আগুন’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’। ছবিগুলোর নির্মাতারা এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।


বিজ্ঞাপন


shakib khan

‘আগুন’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন জাহারা মিতু। এর পরিচালক বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ঈদের দর্শক যেমন ছবি চায় ‘আগুন’ তেমনই ছবি। শাকিবকে নিয়ে আগে ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘হিরো দ্য সুপারস্টার’সহ বহু সুপারহিট ছবি দিয়েছি। আমার বিশ্বাস ‘আগুন’ মুক্তি পেলে পূর্বের সাফল্য ধরে রাখবে। ঈদে মুক্তির উদ্দেশ্যে আগাচ্ছি।”

shakib khan

‘লিডার: আমিই বাংলাদেশে’ শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলী। ধারণা করা হচ্ছে, এটিই এ জুটির শেষ ছবি। সিনেমাটির নির্মাতা তপু খান। ছবিটির মুক্তির ব্যাপারে তিনি বলেন, “আমার পরিচালিত প্রথম ছবি ‘লিডার’। এরইমধ্যে সেন্সর থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছি। প্রথম ছবির আনকাট সেন্সর প্রাপ্তি একজন নবীন নির্মাতার কাছে অনেক বড় পাওয়া। সবকিছু চূড়ান্ত, আগামী রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।”


বিজ্ঞাপন


shakib khan

অন্যদিকে এখনও সেন্সরে জমা পড়েনি ‘অন্তরাত্মা’। এটির নির্মাতা ওয়াজেদ আলী সুমন। তারও ইচ্ছা ঈদে প্রেক্ষাগৃহে আনবেন ছবিটি। তিনি বলেন, “রোজার ঈদে ‘অন্তরাত্মা’ মুক্তি দিতে চাই। সেন্সর করানো বাকি। প্রযোজক চাইলে ঈদেই ‘অন্তরাত্মা’ মুক্তি পাবে।”

তবে এ প্রসঙ্গে শাকিব আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে তিনিও চান ছবিগুলো মুক্তি পাক। কেননা অনেকদিন নতুন সিনেমায় নেই তিনি। অন্যদিকে ঢালিউডের এই ক্রান্তিকালে হলমালিকদের কাছে আস্থার নাম শাকিব। তারাও চান এবারের ঈদ হোক শাকিবময়।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর