বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ধর্মের টানে অভিনয় ছাড়ছেন সাই পল্লবী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

ধর্মের টানে অভিনয় ছাড়ছেন সাই পল্লবী!

দক্ষিণি ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম সাই পল্লবী। অভিনয় ও সৌন্দর্যের দৌলতে গোটা ভারতে তার খ‍্যাতি ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর আরও একটি গুণ রয়েছে। তিনি বিনা মেকআপেই ক‍্যামেরার সামনে দাঁড়াতে পছন্দ করেন। নায়িকা হওয়ার জন‍্য বা অভিনয় করার জন‍্য মেকআপ করতে হবে, এই ধারণায় বিশ্বাসী নন তিনি।

সাই পল্লবীর সাম্প্রতিক একটি ছবি নিয়ে ব‍্যাপক চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। ধবধবে সাদা পোশাক, মাথায় কাপড় ঢাকা দিয়ে নিজের গোটা পরিবারের সঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম মারফত জানা যায়, দক্ষিণ ভারতের এক ধর্মীয় উৎসব ‘হেতাই হাবাবা’তে অংশ নিয়েছিলেন সাই পল্লবী। সেই উপলক্ষেই ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন নায়িকা।

পল্লবীর এই ছবিগুলো দেখেই নেটপাড়ায় জল্পনা তুঙ্গে উঠেছে, অভিনয় কি ছেড়ে দিচ্ছেন সাই পল্লবী? আসলে কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল, অভিনয় জীবন ছেড়ে নিজের মেডিকেলের পড়াশোনাতেই আবার ফিরতে চান তিনি। কোয়েম্বাটোরে নিজস্ব একটি হাসপাতাল বানানোরও ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Sai

তখন থেকেই পল্লবীর অভিনয় ছাড়ার গুঞ্জনটা সংবাদ শিরোনামে ঘোরাঘুরি করছিল। কিন্তু বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্যই করেননি তিনি। এরমধ‍্যেই অভিনেত্রীর এই ছবিগুলো জল্পনার মাত্রা আরও বাড়িয়ে দিল। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, ধর্মের কারণেই নাকি অভিনয় জগত ছাড়তে চলেছেন সাই পল্লবী।

ধর্মের কারণে অভিনয় ছাড়ার উদাহরণ এই প্রথম নয়। এর আগে সৃষ্টিকর্তার দেখানো পথে চলার জন‍্য বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন অভিনেত্রীরা। সাই পল্লবীও বরাবর নিজের ধার্মিক দিকটা দেখিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনিও কি এই তালিকাতেই নাম লেখাচ্ছেন? এখনও কোনো উত্তর মেলেনি সাই পল্লবীর তরফে।

এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণি সিনেমায় অভিনয় করতে চান ক্যাটরিনা
চলচ্চিত্রে আল্লু অর্জুনের মেয়ে
রাশমিকার চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকালেন জাহ্নবী

নেটিজেনরা আরও একটি বিষয় লক্ষ‍্য করেছেন। আগামীর প্রোজেক্ট নিয়েও কোনো মন্তব‍্য করতে শোনা যাচ্ছে না অভিনেত্রীকে। অনেকে এখন দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন। তাদের মতে, অভিনয় জগত ছাড়ারই পরিকল্পনা করছেন সাই পল্লবী।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর