মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় ক্রাশ হয়েও জুটেছিল ‘যৌনকর্মী’র তকমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:২৬ এএম

শেয়ার করুন:

জাতীয় ক্রাশ হয়েও জুটেছিল ‘যৌনকর্মী’র তকমা

দক্ষিণি সিনেমার নায়িকা হলেও রাশমিকা ভারতবর্ষের ক্রাশ। তার সৌন্দর্যে লুটোপুটি খায় না, এমন মানুষের সংখ্যা খুব একটা বেশি নেই। নেট-দুনিয়ায় যাওয়া যায় এসবের প্রমাণ।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর
রাশমিকা কেন ভারতের জাতীয় ক্রাশ
নিষিদ্ধ হতে পারেন রাশমিকা!

রাশমিকা অসংখ্য ভালোবাসা পেয়েছেন অনুরাগীদের কাছ থেকে। সামাজিক মাধ্যমে তার ভক্তের সংখ্যাও কম নয় কিন্তু এত ভালোবাসার মাঝেও তাকে শুনতে হয়েছে কটাক্ষের সুর। একসময় যা শুনতে শুনতে তিনি এক প্রকার ক্লান্ত হয়ে গিয়েছিলেন। মানসিক অবসাদেও ভুগছিলেন অভিনেত্রী।

এক নেটিজেন রাশমিকার ছবিতে ‘দাগার’ বলেও কটাক্ষ করেছেন। এই ‘দাগার’ কথার অর্থটি হলো যৌনকর্মী। যেকারণেই তিনি একটি সাক্ষাৎকারে জানান, মানুষ যখন তার গায়ের রঙ শরীর এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তখন তার যেন মনে হয় তিনি নগ্ন অবস্থায় লোকের সামনে দাঁড়িয়ে আছেন।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর