শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অনমের ছবিতে শুভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

অনমের ছবিতে শুভ

পর্দায় নিজের মতো করে গল্প বলেন অনম বিশ্বাস। তিনি চান, দর্শক বিনোদিত হওয়ার পাশাপাশি ভাবনার সুযোগ পান। এর আগে তার নির্মিত সিনেমা ও ওয়েব ফিল্মেও সে প্রমাণ রেখেছেন। এবার তিনি হাতে নিয়েছেন তার নতুন সিনেমার কাজ।

১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মাণ করা হবে ‘ফুটবল-৭১’ শিরোনামের এ ছবি। সিনেমাটিতে অভিনয় করবেন আরিফিন শুভ। এর আগে অনম জানিয়েছিলেন, সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি করা হবে।

এরইমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনমদার একজন ফ্যান। তার কাজ অনেক ভালো লাগে। এবার তারই নির্মাণে আমি প্রথমবার কাজ করছি। এটি আনন্দের বিষয়। আশা করছি তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখতে পারব। তার সঙ্গে আমার জুটি দর্শকের জন্য সত্যি ভিন্ন কিছু হবে। আমরা সবকিছু কমার্শিয়ালি না ভেবে সুন্দর গল্প, মেকিং, অভিনয়শিল্পী নিয়েই  ভেবেছি এই প্রজেক্টে। আশা রাখছি দর্শকের জন্য ভালো কিছু তৈরি হতে যাচ্ছে।’

নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই। এটি তার দেড় বছরের গবেষণার ফসল। এর আগে এ প্রসঙ্গে ঢাকা মেইলকে তিনি বলেছিলেন, “সিনেমাটি করতে অনেক বেশি রিসার্চের প্রয়োজন। যেনতেনভাবে তো আর এই গল্পে সিনেমা বানাতে পারি না। আমি চাই দর্শক সিনেমাটি দেখার সময় রিয়েলিস্টিক ফিল পাক। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘মুক্তির গান’ দেখলে আমাদের মধ্যে যে ধরনের অনুভূতি হয়, আমি চাই আমার সিনেমাটি দেখে দর্শক তেমন অনুভূতি পাক।”

জানা গেছে, নতুন বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে ছবিটির। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হবে সিনেমাটির। শুভর বিপরীতে কে থাকছেন— সেসবও জানানো হবে।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর