রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

মেসিরা কাপ নিলে রাজকে নিয়ে আর্জেন্টিনা যাবেন পরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

মেসিরা কাপ নিলে রাজকে নিয়ে আর্জেন্টিনা যাবেন পরী

মনের মিলের কারণেই ভালোবেসে বিয়ে করেন পরীমণি ও রাজ। কিন্তু বিশ্বকাপে দুজন দুই দলের সমর্থক। প্রথমজন আর্জেন্টিনার কঠিন সমর্থক। অন্যজন ব্রাজিলের। এই নিয়ে খেলা দেখার সময় তাদের মধ্যে খুনসুটি কম হয় না।

পরী-রাজের পছন্দের দুই দলই উঠেছে দ্বিতীয় পর্বে। সেকারণে বেশ উচ্ছ্বসিত তারা। আর সেকারণে ব্রাজিল বিশ্বকাপ জিতলে পরীকে নিয়ে ইউরোপে ঘুরতে পাবেন রাজ।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘বিয়ের পর আমাদের বিদেশ ট্যুর হয়নি। ব্রাজিল জিতে গেলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুর দেব। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে ভেবেছি ইউরোপ যাব, সেই ইচ্ছাও পূরণ হবে। বেস্ট খেললে যেকোনো দল জিতবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিক।’

ব্রাজিল না গিয়ে ইউরোপ যাওয়ার কারণ জানতে চাইলে রাজ বলেন, ‘ইচ্ছা ছিল ইউরোপেই যাব। যদি না জেতে বাংলাদেশের যেকোনো স্থানে ঘুরতে যাব।’

>>> আরও পড়ুন: পরীমণির দুঃখ ঘোচাতে রাজের জার্সি বদল
>>> আরও পড়ুন: মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান পরীমণি
>>> আরও পড়ুন: মেসিকে ‘উড়ন্ত চুমু’ পরীমণির

খেলা দেখার সময় পরীর সঙ্গে খুনসুটি প্রসঙ্গে রাজ জানান ওয়ার্ল্ডকাপ খেলা নিয়ে পরীর সঙ্গে তার প্রচুর খুনসুটি হয়৷ তিনি ব্রাজিল সাপোর্ট করলেও মেসি যে দুর্দান্ত খেলে সেটা কখনও অস্বীকার করেন না।


বিজ্ঞাপন


এদিকে রাজের ইউরোপ ঘুরতে নিয়ে যাওয়ার কথা শুনে কম যান না পরী। তিনি বলেন, ‘আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাব।’

পরী-রাজ এখন চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে স্টার সিনেপ্লেক্সের শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন তারা। অনুষ্ঠান শেষে এক আড্ডায় এসব কথা জানান তারা।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর