বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, অবস্থা সংকটাপন্ন

ভারতীয় বাংলা সিরিয়ালের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। গতকাল মঙ্গলবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তার মস্তিস্কে আবারও রক্ত জমাট বেঁধেছে। এরপর আজ বুধবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী। তাকে সিপিআর দেওয়া হচ্ছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

গেল ১ নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। শরীরের বাম দিক অসাড় হয়ে যেতে থাকে। একাধিকবার বমি করেন তিনি। দ্রুত আন্দুলের এক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তার। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে যেদিকে অস্ত্রোপচার হয়েছে তার অন্যদিকটায় চাপ পড়ছে।


বিজ্ঞাপন


ইতিমধ্যেই ১৬ দিন অতিক্রান্ত ঐন্দ্রিলা হাসপাতালে রয়েছেন। কিছুদিন আগেই একটি বার্তা দিয়েছিলেন সব্যসাচী। লিখেছিলেন, অমানসিক লড়াই করছে মেয়েটা, একটা মিরাকেল হোক। সেই মিরাকেলের অপেক্ষাতেই রয়েছেন সকলে। সব্যসাচীর একটা বার্তা মিলিয়ে দিয়েছে টলিউডকে।

আদৃত রায়, গৌরব রায় চৌধুরী, সৌরভ দাস, অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়, সুদীপা চট্টোপাধ‍্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, জিতু কামাল, রাজ চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীরা সামাজিক মাধ্যমে ঐন্দ্রিলার দ্রুত সু্স্থতা কামনা করেছেন। সকলেই অলৌকিক কিছু ঘটার অপেক্ষায়, যাতে তিনি আবারও বিজয়ীর হাসি হাসতে হাসতে ফিরতে পারেন।

অনুরাগীরা সকলেই সাহস যোগাচ্ছেন সব্যসাচীকে। অভিনেত্রীর সুস্থতা কামনা করছেন। সবার সম্মিলিত শুভ কামনায় ঐন্দ্রিলা ঠিকই সুস্থ হয়ে উঠবেন।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর