মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

গ্র্যামিতে বাংলাদেশ, মনোনীত মা-মেয়ে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১১:১৯ এএম

শেয়ার করুন:

গ্র্যামিতে বাংলাদেশ, মনোনীত মা-মেয়ে

বাংলা সংগীতের জন্য গৌরবের এক উপলক্ষ আনলেন নাশিদ কামাল ও আরমিন মুসা। তাদের গান ৬৫তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগের জন্য মনোনীত হয়েছে। প্রথম কোনো বাংলাদেশি গান এই মর্যাদাপূর্ণ আসরে পুরস্কারের জন্য মনোনীত হলো।

নাশিদ কামালের মেয়ে আরমিন মুসা। মায়ের লেখা ‘জাগো পিয়া’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মেয়ে। বার্কলে কলেজ অব মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি ২০১৬ সালের ১৩ এপ্রিল প্রকাশিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ লাখ ৪২ হাজারের বেশি শ্রোতা-দর্শক গানটি শুনেছেন ও দেখেছেন। বলে রাখা ভালো, আরমিন এই মিউজিক কলেজ থেকে স্নাতক করেছেন।


বিজ্ঞাপন


গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে নাশিদ কামাল-আরমিন মুসার মনোনয়নের তথ্যটি নিশ্চিত করা হয়েছে। অন্যান্য মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বার্না বয়, আনুশকা শঙ্কর এবং মাসা তাকুমির মতো আন্তর্জাতিক শিল্পীরা।

নাশিদ কামাল একাধারে একজন কণ্ঠশিল্পী, লেখক ও অধ্যাপক। অন্যদিকে আরমিন প্রখ্যাত বাংলাদেশি গায়ক-সুরকার। তিনি ‘ভ্রমর কোইও’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। ৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর। 

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর