মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গ্র্যামি জিতলেন পাক-ভারতের শিল্পী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

গ্র্যামি জিতলেন পাক-ভারতের শিল্পী
আরুজ আফতাব ও ফাল্গুনী শাহ । কোলাজ: ঢাকা মেইল

লস অ্যাঞ্জেলেসে রোববার স্থানীয় সময় রাত ৮টায় বসেছিল বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর। এবারের আসরে সবচেয়ে বেশি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জন বাতিস্ত। ‘উই আর’ অ্যালবামের জন্য সেরা অ্যালবামের পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি।  

সেরা গানের পুরস্কার পেয়েছে ‘লিভ দ্য ডোর ওপেন’। গানটির সুর করেছেন ব্রুনো মার্স ও এন্ডারসন পার্ক। ‘সেরা কান্ট্রি অ্যালবামে’র পুরস্কার অর্জন করেছে গীতিকার ও গায়ক ক্রিস স্ট্যাপলটনের ‘স্টার্টিং ওভার’ অ্যালবামটি।


বিজ্ঞাপন


Arooj Aftab

সেরা নবাগত গায়কের পুরস্কার বগলদাবা করেছেন ১৯ বছর বয়সী পপ তারকা অলিভিয়া রদ্রিগো। এই ক্যাটাগরি ছাড়াও আরও দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন এই গায়িকা। ‘সওর’ অ্যালবামটির জন্য তিনি পেয়েছেন সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার এবং ‘ড্রাইভিং লাইসেন্সে’র জন্য তিনি জিতে নিয়েছেন সেরা পপ সলো অ্যালবামের পুরস্কারটি। একাই নিজের ঝুলিতে পুরেছেন চার ক্যাটাগরির তিন পুরস্কার।

আসরে পুরস্কার বিজয়ীদের তালিকায় আছেন উপমহাদেশের দু’জন গায়িকার নাম। এরা হলেন পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ। আরুজ আফতাব তার ‘মহব্বত’ গানের জন্য পেয়েছেন সেরা গ্লোবাল মিউজিক পুরস্কার। আর ফাল্গুনী শাহর ‘অ্যা কালারফুল ওয়ার্ল্ড’ অ্যালবামটি জিতে নিয়েছে চিলড্রেন মিউজিক বিভাগের সেরা পুরস্কার।

Falgoni


বিজ্ঞাপন


গ্র্যামির আসরে গায়িকা সাইরাসের গান পরিবেশন করার কথা থাকলেও বেরসিক করোনা ভাইরাসের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। মাইলিবিহীন গ্র্যামির এই আসরে এবার গান পরিবেশন করেছেন বিটিএস ও অলিভিয়া রদ্রিগো।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর