শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

মুম্বাই বিমানবন্দরে আটক শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

মুম্বাই বিমানবন্দরে আটক শাহরুখ খান

শাহরুখ খান-ভক্তদের জন্য দুঃসংবাদ। মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন এই বলিউড সুপারস্টার। ভারতীয় গণমাধ্যমে প্রকাশি খবর থেকে জানা যায়, দেশটির শুল্ক দফতর থেকে আটক করা হয়েছে তাকে। এ সময় তিনি ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন।

সূত্রের দাবি, অভিনেতার কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির কভার ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে। এর থেকে বেশি খবর জানাতে পারেনি ভারতীয় গণমাধ্যমগুলো।


বিজ্ঞাপন


মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল এনসিবি। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এ নিয়ে তুমুল বিতর্ক বেধেছিল।

অন্যদিকে, বেশ কয়েক বছর বাদে আবার রুপালি পর্দায় দেখা যাবে শাহরুখকে। নতুন বছরে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। শাহরুখের সঙ্গে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। ইতিমধ্যেই ছবির ঝলক প্রকাশ্যে এসেছে।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর