বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন নুসরাত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন নুসরাত!

টলিউড শীর্ষ নায়িকাদের একজন নুসরাত জাহান। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। তবে এসব ছাপিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ঢের বেশি সমালোচনা হয়। ট্রোলের শিকার হন নিয়মিত।

বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ও শেয়ার করেছেন নুসরাত। পিঙ্ক ফ্যাশনে গা ভাসিয়ে দিলেন পোস্ট। নো মেকআপ থেকে বোল্ড লুক। তবে ভিডিও দেখে বেজায় রেগে গেল নেটিজেনরা। সকলেই একবাক্যে বলে ওঠেন নুসরাত তার আগের লুকেই বেশি সুন্দর ছিলেন।

একজন কমেন্টে লিখেছেন, মুখের পুরো বারোটা বাজিয়ে ফেলেছেন নুসরাত। আরেকজন লেখেন, তাকে আগেই বেশি সুন্দর দেখতে ছিল। কেউ কেউ আবার মন্তব্য করেন, এতো বিশ্রী হয়ে গিয়েছে প্লাস্টিক সার্জারি আর ডায়েট পুরো উল্টে দিয়েছে। অপর ভক্তের অভিযোগ সুরে প্রশ্ন করেন, তুমি কী করতে মুখটার বারোটা বাজালে? আগেই তো সুন্দর ছিলে।

এসব ট্রোল নিয়ে মোটেই মাথা ঘামান না নুসরাত। এ কথা অনেকবার গণমাধ্যমকে বলেছেন। তাই নতুন হওয়া ট্রোল নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর