রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

মৌসুমীর জন্মদিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১০:১৫ এএম

শেয়ার করুন:

মৌসুমীর জন্মদিন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্ম। বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান দম্পতির বড় মেয়ে তিনি।

বুধবার রাত ১২টার পর স্বামী ওমর সানি ও সন্তানদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন মৌসুমী। পরে সেই ছবি ও একটি ভিডিও তার ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন।’


বিজ্ঞাপন


ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন। এর ফলে ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পান।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন মিষ্টি চেহারার নায়িকা মৌসুমী। ওই ছবিতে তার নায়ক ছিলেন প্রয়াত সুপারস্টার সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছিল তাদের দুজনেরই অভিষেক ছবি। প্রথম ছবিতেই পরিচালক-প্রযোজক ও দর্শকের নজর কাড়েন মৌসুমী, সঙ্গে সালমান শাহও।

এরপর শুধু ছুটেই চলেছেন। আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় জীবনে দুর্দিনও খুব একটা আসেনি। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই পেয়েছে দর্শকপ্রিয়তা। তার সঙ্গে মান্না ও ইলিয়াস কাঞ্চনের জুটি ছিল সুপারহিট। এ ছাড়া ওমর সানির সঙ্গেও বেশ কয়েকটি ভালো ছবি উপহার দিয়েছেন তিনি।

মৌসুমী তার ক্যারিয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন তিনবার। এ ছাড়া ছয়বার পেয়েছেন বাচসাস পুরস্কার। অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের হযে কাজ করেন তিনি।


বিজ্ঞাপন


/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর