শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাতিয়া বানু শুকু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০১:২১ এএম

শেয়ার করুন:

চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাতিয়া বানু শুকু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

গণমাধ্যমকর্মী এরশাদুল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যানসারে আক্রান্ত মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: এখনও আইসিইউতে, কেমন আছেন মাতিয়া বানু শুকু? 

গত এপ্রিলে মাতিয়া বানু শুকুর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, আগের বছর তার ক্যানসার শনাক্ত হয়। এরপর চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে। নাট্যকার শুকুকে কেমোথেরাপিও দেওয়া হয়। চলতি বছর আবারও তাকে চেন্নাই নেওয়া হয়েছিল।

ভাষাসৈনিক আবদুল মতিনের মেয়ে মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে দেশের শোবিজ অঙ্গনে কাজ করেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর