বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

চিকিৎসকের গাফিলতি, মায়ের মৃত্যুর ১৭ বছর পর বিচার পেলেন সংগীত পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

চিকিৎসকের গাফিলতি, মায়ের মৃত্যুর ১৭ বছর পর বিচার পেলেন সংগীত পরিচালক

মায়ের মৃত্যুর ১৭ বছর পর বিচার পেলেন বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড চিয়েছেন ভারতীয় আদালত। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল বুধবার চিকিৎসক পংকজ ভাজিয়াওয়ালাকে দোষী সাব্যস্ত করে রায় দেন ভারতের ম্যাজিস্ট্রেট আদালত। এ সময় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (ফার্স্ট ক্লাস) পূজা সুরানার নির্দেশে দেন, “চিকিৎসার মতো পেশায় এ ধরনের গাফিলতি ক্ষমার অযোগ্য। সমাজে একটি দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন।”

২০০৯ সালে মৃত্যু হয় ইসমাঈল দরবারের মা জয়তুন বিবির। সে বছরের ১৭ জানুয়ারি জ্বর নিয়ে কৈলাসনগরের গিরিশ গ্রুপ অফ হসপিটালসে ভর্তি করা হয়েছিল তাকে। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন ইসমাঈল। চিকিৎসকদের অনুরোধ জানিয়েছিলেন মায়ের যত্নসহকারে চিকিৎসার। কিন্তু ২১ জানুয়ারি কোমায় চলেন যান সংগীত পরিচালকের মা। ১২ ফেব্রুয়ারি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওই সময়ই ইসমাঈলের মায়ের চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে দাবি করা হয়েছিল, তাঁর চিকিৎসা শুরু করতে দেরি করা হয়। পরে প্রয়োজনের তুলনায় বেশি সময় পিঠে ‘হট ওয়াটার ব্যাগ’ (গরম পানির ব্যাগ) রেখে দেওয়া হয়েছিল। এর ফলে পুড়ে যায় তাঁর পিঠ।

মায়ের চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে সে বছরের ২৫ জানুয়ারি থানায় যান ইসমাঈলের বোন শাহেদাবানু হুসেনমিয়া দরবার। অভিযোগ করেন, তার মাকে হাসপাতালে নেওয়ার পরের এক ঘণ্টায় চিকিৎসা দেননি চিকিৎসক পংকজ ভাজিয়াওয়ালা এবং নার্স চিনচুপল্লি সুকুবরন। শাহেদাবানুর দাবি, তাঁরা যখন চিকিৎসা শুরু করেন, ততক্ষণে একাধিক জটিলতা তৈরি হওয়ায় মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

আরও বলা হয়, চিকিৎসক ও নার্স জ়ায়তুনবিবির পিঠে রাখা গরম পানির ব্যাগ সরাতে ভুলে যান। এতে তাঁর পিঠ পুড়ে যায় এবং ক্ষত তৈরি হয়। শারীরিক জটিলতা আরও বাড়ে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চিকিৎসক ভাজিয়াওয়ালা এবং নার্স চিনচুপল্লির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

জয়তুন বিবির মৃত্যুর পর ওই চিকিৎসক নার্স গ্রেফতারের দিনই জামিনে মুক্ত হন। পরে পুলিশ ১৬ জন সাক্ষীর বয়ান এবং ১৪টি নথি-সহ চার্জশিট জমা দেয় ম্যাজিস্ট্রেট আদালতে। শুরু হয় বিচার। যার রায় ঘোষণা করা হয় গতকাল বুধবার। এরমধ্যে কেটে গেছে ১৭টি বছর। তবুও বিচার পেয়ে সন্তুষ্ট ইসমাঈল দরবার। জানান, বিলম্ব হলেও বিচার পেয়ে সন্তুষ্ট তারা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর