বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিঠুন-শ্রীদেবীর সম্পর্ক নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

মিঠুন-শ্রীদেবীর সম্পর্ক নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন পরিচালক

বনি কাপুরের সঙ্গে ঘর বাঁধলেও শ্রীদেবী মন বেঁধেছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। সে প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল বলিউডের আনাচে কানাচে। ঘর বাঁধতেও চেয়েছিলেন তারা। কিন্তু নিয়তির সায় ছিল না। তবে আজও চর্চার বিষয় এই সম্পর্ক। এবার মিঠুন-শ্রীদেবীর প্রেমের অজানা তথ্য বেরিয়ে এলো বলিউড পরিচালক লরেন্স ডিসুজার মুখ থেকে। 

mithun-chakraborty-3-_20250829_163850510

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন-শ্রীদেবীকে নিয়ে নতুন কিছু তথ্য দিয়েছেন লরেন্স। আশির দশকে শ্রীদেবী অভিনীত ‘গৈর কানুনি’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন লরেন্স। শুটিং চলাকালীন চোখের সামনে মিঠুন-শ্রীদেবীর ঘনিষ্ঠতা দেখেছেন বলে দাবি করেন লরেন্স।

তিনি বলেন, শ্রীদেবী যখন শুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন প্রায়ই সেটে চলে আসতেন মিঠুন। কখনও শুটিং শেষ হওয়ার সময়, কখনও অন্য সময়। অভিনেত্রীর মেকআপ রুমে বসে অপেক্ষা করতেন। শুটিং চলাকালীন বারবার শ্রীদেবীকে ফোনও করতেন মিঠুন। কাজের মাঝে ফোন এলে দূরে গিয়ে কথা বলতেন অভিনেত্রী। তারপর সেটে ফিরে শুটিং শুরু করতেন। এভাবেই একাধিক বার ফোন আসা-যাওয়া চলত দুজনের। 

sridevi_mithun_20250829_163857764

লরেন্স জানান সে সময় দুজনের সম্পর্কের কথা অনেকেই জানতেন। চর্চার খোরাকও জোগাত সে গল্প। তার কথায়, “সবাই জানতেন ওনাদের মধ্যে সম্পর্ক ছিল। তখন মিঠুনদা বিবাহিত ছিলেন যোগিতা বালীর সঙ্গে। শুটিংয়ের সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি। মিঠুনদা এসে শ্রীদেবীর মেকআপ রুমে অপেক্ষা করতেন।’’

ওই সাক্ষাৎকারে শ্রীদেবীর ভূয়সী প্রশংসা করেন লরেন্স। অভিনেত্রী শান্ত স্বভাবের ছিলেন বলে জানান। কাজের প্রতি তার নিষ্ঠারও প্রশংসা করেন এ পরিচালক। তার মতে খুব ভালো মানুষ ছিলেন, তবে স্বভাবে বেশ চুপচাপ।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর