বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মালাইকা অতীত, নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

মালাইকা অতীত, নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুর!

বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী সাহিবা বালির একটি সেলফি ঘিরে সরগরম নেটদুনিয়া। গুঞ্জন উঠেছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিখ ধর্মের সবচেয়ে বড় উৎসব উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সাহিবা। ছবিতে দুজনকে মাথায় কাপড় বাঁধা অবস্থায় হাসিমুখে পোজ দিতে দেখা গেছে।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমি ওর ভাগের প্রসাদও খেয়ে ফেলেছি। শুভ গুরুপরব।’

image

ছবিটি সামাজিক মাধ্যম রেডিটে ছড়িয়ে পড়লে মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘সাহিবা প্রেম নিয়ে ইতিমধ্যে অনেক পোস্ট করেছেন, কিন্তু এই ছবিটি সত্যিই অন্যরকম। সম্পর্কের আনুষ্ঠানিক ইঙ্গিত বলেই মনে হচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘আমি তো ভেবেছিলাম সে কুল্লুর (আদিত্য কুলশ্রেষ্ঠ) সঙ্গে প্রেম করছে।’ আর একজনের ভাষ্য, ‘এটি নিশ্চিতভাবে সম্পর্কের পরোক্ষ ঘোষণা।’

আলোচনার সূত্রপাত, গত জুলাইয়ে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ দেখতে যাওয়া কেন্দ্র করে। ম্যাচের দিন দুইজনের একটি ঘনিষ্ট ছবি প্রকাশ করেন সাহিবা। ছবিটি ঘিরে তাদের সম্পর্কের কথা চাউর হয়। যদিও সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেন অভিনেত্রী। 

image

গুঞ্জনের মধ্যে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও ব্রায়ান লারার সঙ্গে একটি ছবি শেয়ার করে সাহিবা লিখেছিলেন, ‘গ্যালারিতে আনুশকা শর্মা ভারত ও বিরাট কোহলিকে সমর্থন দিচ্ছেন।’ পরের একটি স্টোরিতে লেখেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না... প্রথম পর্ব।’ এরপর অর্জুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না... দ্বিতীয় পর্ব।’ 

এর আগে গেল জুন মাসে অর্জুনের ৪১তম জন্মদিনে তাঁর একটি ছবি শেয়ার করে সাহিবা লিখেছিলেন, ‘সবার প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। আর ওজন কমিও না, একটু কেক খাও।’ জবাবে অর্জুন লিখেছিলেন, ‘তোমার অপেক্ষায় আছি।’ সামাজিক মাধ্যমে দুইজনের খুনসুটি ভক্তদের মনে কৌতূহল বাড়িয়ে তুলেছে।

image

দীর্ঘদিন আগে কৌতুক অভিনেতা কুল্লু (আদিত্য কুলশ্রেষ্ঠ) ও সাহিবার সম্পর্কের কথা চাউর হয়েছিল। তবে তাঁদের মধ্যে কেবল পেশাদার সম্পর্ক বলে দাবি করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে,২০২৪ সালে  অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর থেকে একা রয়েছেন অর্জুন কাপুর। 

অর্জুনকে সর্বশেষ গেল বছরে মুক্তি প্রাপ্ত ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর