বলিউড অভিনেতা অর্জুন কাপুর ইলেকট্রিক স্কুটার কিনেছেন। যার মডেল বিগাস আরইউভি ৩৫০। এটি একটি সম্পূর্ণ মেটাল বডির ইলেকট্রিক স্কুটার। অফ রোড রাইডিংকে আরামদায়ক করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
অর্জুনের কেনা স্কুটারের দাম ভারতে ১ লাখ ১০ হাজার রুপি। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন স্কুটারের ছবি পোস্ট করেছেন।
মুম্বাইয়ের ভিলে পার্লের নিজ বাড়ির সামনে তাকে এই স্কুটার চালাতে দেখা গেছে। স্কুটার চালানোর ভিডিও তিনি শেয়ার করেছেন ভক্তদের জন্য। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

অর্জুন কাপুরের কেনা নতুন ইলেকট্রিক স্কুটারে ক্রুজ কন্ট্রোল সিস্টেম রয়েছে।
একেবারে শূন্য থেকে ফুল চার্জ হতে সময় লাগে ২ ঘণ্টা ৩৫ মিনিট। রয়েছে ১৬ ইঞ্চির অ্যালয় হুইল। যা খারাপ রাস্তাতেও ভাল ব্যালেন্স দেবে। পাশাপাশি টেলিস্কোপিক ফর্ম, টুইন শক অ্যাবজর্ভার এবং মাইক্রো অ্যালয় টিউবুলার ফ্রেম দেওয়া হয়েছে এতে।
আরও পড়ুন: বাইক কেনার সময় যে রঙ ছিল সেটা বদলে অন্য রঙ করানো কি ঠিক?
অর্জুনের স্কুটির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন এক পাপারাৎজি। ভিডিওতে ফটোগ্রাফারদের মিষ্টি খাওয়াতে দেখা যাচ্ছে অভিনেতাকে।

অর্জুন কাপুরের গ্যারেজে চার চাকা গাড়ি কম নেই। তিনি বেশ কয়েকটি মডেলের বিলাসবহুল গাড়িরি মালিক। তার সংগ্রহে অডি, হোন্ডাসহ বিখ্যাতসহ গাড়ির কালেকশন রয়েছে। তবে মোটরসাইকেলের প্রতি বিশেষ ভালবাসা রয়েছে অভিনেতার।
একাধিক বাইকও রয়েছে তার গ্যারেজে। সেই তালিকাতেই এবার যোগ ইলেকট্রিক স্কুটি। এখন ইভি-এর যুগ। পরিবেশবান্ধব যানবাহনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই অভিযানে নাম লেখালেন অর্জুনও।
এজেড




