বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাথার ওপর ভেঙে পড়ল ঘরের সিলিং, আতংকিত অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

মাথার ওপর ভেঙে পড়ল ঘরের সিলিং, আতংকিত অভিনেত্রী 

হিন্দি সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন টিনা দত্ত। তবে আজকাল অভিনয়ে অনিয়মিত। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটটি সাজিয়েছেন স্বপ্নের মতো করে। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে দেখান ঘরের ভেতরের সাজসজ্জা। এবার সাধের ঘরের সিলিং ভেঙে পড়েছে তার মাথার ওপর। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন টিনা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করেছেন টিনা। সেখানে দেখা গেছে, সিলিং ভেঙে তার বসার ঘর মোটামটি ধ্বংসস্তূপ। যা কৌতূহলী করেছে অনুসারীদের। একেকজনের একেকরকম প্রশ্ন। অভিনেত্রীও কৌতূহল মেটাতে করেছেন খানিক রসিকতা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের গল্প… কিছুটা মজার, কিছুটা অদ্ভুত।’

টিনা জানান, দুর্গাপূজার ছুটিতে কলকাতা ছিলেন। গেল ৩১ অক্টোবর মুম্বাই ফেরেন। গোসল সেরে খাবার খাচ্ছিলেন। ঠিক তখন মেঝেতে ছাদের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। প্রথমে ভেবেছিলেন গৃহকর্মীর কাজ। ঘর ঘোছাতে গিয়ে নোংরা করে রেখেছে হয়তো। বিষয়টি দেখতে গিয়েই বিপত্তি। অভিনেত্রীর ওপর ভেঙে পড়ে ঘরের সিলিংয়ের বড় অংশ। আঘাত লাগে তার কাঁধে।

এমন অবস্থায় কিংকর্তব্যবিমূঢ় অভিনেত্রী। প্রথম দুই দিন চুপ থাকলেও তৃতীয় দিন ঘরের বেহাল দশায় কান্নায় ভেঙে পড়েন। সেইসঙ্গে জানান, কাঁদলে চলবে না। ঘুরে দাঁড়াতে হবে। 

এদিকে অনুরাগীরা খবরটি শুনে চিন্তিত। অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়েও উদ্বিগ্ন তারা। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন টিনা। কেননা ঘরের সিলিংটি ফলস ছিল। তাই মারাত্মক দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন তিনি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর