রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

একদিকে বিশ্বজয়ের লড়াই, অন্যদিকে ঢালিউডে অভিষেক মাহির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

একদিকে বিশ্বজয়ের লড়াই, অন্যদিকে ঢালিউডে অভিষেক মাহির 

অভিনেত্রী সামিরা মাহি নেমেছেন বিশ্বজয়ের লড়াইয়ে। ৭৫তম মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অবস্থান করছেন তিনি। ঠিক তখন দেশে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা তার। কেননা ঢালিউডে নাম লিখিয়েছেন অভিনেত্রী।

‘মস্তান’ নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে মাহির। বড়পর্দায় পথচলার শুরুতেই সহশিল্পী হিসেবে পাচ্ছেন আরিফিন শুভকে। আরও আছেন চঞ্চল চৌধুরী, তমা মির্জার মতো অভিনয়শিল্পীরা। সিনেমাটি দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা কিসলু গোলাম হায়দারেরও।

samira-khan

তবে প্রথম ছবি নিয়ে কিসলু মুখ খুলতে নারাজ। শুধু জানিয়েছেন ‘মস্তান’-এর গল্প আন্ডারওয়ার্ল্ডের। শিল্পীদের কার কী ভূমিকা— জানাননি নির্মাতা। তবে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমার শুটিং। ২০২৭ সালে মুক্তি দিতে চান তিনি। 

এদিকে অনেক দিন ধরে অনুরাগীরা বড়পর্দায় চাচ্ছিলেন মাহিকে। তার ঢালিউড অভিষেক নিয়ে একাধিকবার গুঞ্জনও ছড়িয়েছে। এবার স্বপ্ন সত্যি হুয়ার পালা। উচ্ছ্বসিত অভিনেত্রী নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘গসিপগুলো তাহলে আর গসিপ রইল না! অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। এবার বড় পর্দায় দেখা হবে!’

897346923_1128478169979820_3010531200325797344_n

এরইমধ্যে মিস ইউনিভার্সে নজর কেড়েছেন মাহি। ন্যাশনাল কস্টিউম পর্বে কুমিল্লার খাদি শাড়ি ও সাবেকি গয়নায় এবং গালা অনুষ্ঠানে নিজেকে মেলে ধরেছেন তিনি। দেশীয় ঐতিহ্য আর মায়ের চিরন্তন ভালোবাসার গল্প নিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির দ্যুতি ছড়িয়েছেন তিনি।  

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর