শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

আসছে ‘দাবাং ৪’, সঙ্গে দুঃসংবাদও দিলেন সালমান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

আসছে ‘দাবাং ৪’, সঙ্গে দুঃসংবাদও দিলেন সালমান 

সালমান খানের ক্যারিয়ারের যে সিনেমাগুলোর নাম দর্শকের মুখে মুখে সেগুলোর মধ্যে অন্যতম ‘দাবাং’। পর্দায় চুলবুল পাণ্ডে হয়ে মন ভরিয়েছিলেন ভাইজান। নতুন খবর হলো, এবার আসছে ‘দাবাং ৪’। সালমান নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রতীক্ষিত ‘মাতৃভূমি’ ছবির প্রচারণায় ব্যস্ত সালমান। সম্প্রতি সিনেমার প্রচারণায় এক অনুষ্ঠানে গিয়ে ‘দাবাং’ নিয়ে কথা বলেন তিনি। অভিনেতা জানান, ‘দাবাং’ অবশ্যই তৈরি হবে। কারণ এই ছবির ভবিষ্যৎ তাঁদের নিজেদের হাতেই রয়েছে। এর আগে ছবির প্রযোজক আরবাজ খান জানিয়েছিলেন ‘দাবাং ৪’ এর চিত্রনাট্য চূড়ান্ত।

তবে ‘দাবাং’ নিয়ে সুখবর দিলেও সঙ্গে একটি দুসংবাদও দিয়েছেন টাইগার। আলোচনার সময় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর সঙ্গে তার ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর তুলনা করেন তিনি। সেইসঙ্গে জানান পর্দায় সিনেমাটির সিক্যুয়েল আসছে না। 

কারণ ব্যাখ্যায় তিনি জানান, প্রথম ছবির আবেগ এবং দর্শকের সঙ্গে তৈরি হওয়া সংযোগকে দ্বিতীয় ছবিতে ছাপিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। এমন কোনো ছবি তৈরি করতে চান না, যার সঙ্গে প্রথম পর্বের তুলনা করে দর্শক বলবেন, আগের ছবিটিই বেশি ভাল ছিল।

আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মাতৃভূমি’। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে বদলে যায়। তাতেও অবশ্য রক্ষে হয়নি গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত সিনেমাটির। ভারতের সেন্সর বোর্ডে গিয়ে পড়তে হয়েছে আপত্তির মুখে পড়ে। বিস্তর কাটাছেঁড়ার পর পেয়েছে মুক্তির অনুমতি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর