শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘মুম্বাইকে গ্যাংস্টার মুক্ত করুন’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

‘মুম্বাইকে গ্যাংস্টার মুক্ত করুন’ 

গ্যাংস্টার আতংকে জড়সড় বলিউড। হুমকির খড়গ মাথায় নিয়ে বসে আছেন অমিতাভ বচ্চন, সাইফ আলী খান, দিলজিতের মতো তারকারা। যা কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে বি-টাউনের চলচ্চিত্রকর্মীদের সংগঠনের। মুম্বাইকে গ্যাংস্টার মুক্ত করার দাবি তুলেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বলি তারকাদের কারও বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, কারও আবাসন রেকি করার খবরে উদ্বেগ বেড়েছে মায়ানগরীতে। ‘মুম্বাইকে গ্যাংস্টার মুক্ত’ করার দাবি তুলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বরাবর চিঠি দিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)।

AICWA-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে বলিউডে এই আতংকের চাদর পরিধি বিস্তার করতে থাকলে শুধু তারকাদের জীবন বিপন্ন হবে ভাবলে ভুল হবে। সেখানকার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ওপর প্রভাব পড়তে পারে। চিঠিতে পাঁচটি দাবি রাকজা হয়েছে। একটি অনুলিপি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতীকে।

চিঠিতে বলা হয়েছে, ‘লাখ লাখ কর্মী, টেকনিশিয়ান, শিল্পী ও সেট কর্মীদের জীবিকা এখন ঝুঁকির মুখে। পরিস্থিতি যদি এমন চলতে থাকে, তবে বলিউডে তালা পড়ে যাবে। শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কর্মীরা কাজ হারাবেন এবং প্রযোজকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই সাইফ আলি খান, অমিতাভ-অভিষেক বচ্চন এবং তাঁদের পরিবারের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন। মুম্বাইয়ের সকল সিনেব্যক্তিত্বদের সুরক্ষা প্রদান করুন। এবং শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হোক।’ 

গ্যাংস্টারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তুলে আরও বলা হয়েছে, গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন, ‘মুম্বাইকে গ্যাংস্টার মুক্ত করা হোক এবং তারকাদের জন্য আয়োজিত জনসমাবেশগুলোর ওপর কড়া নজর রাখা হোক। পাশাপাশি সিনেসংগঠনের ওই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে, বলিউডের ব্যক্তিত্বদের মুম্বাইয়ের রাস্তায় অবাধে চলাফেরা করার সুযোগ থাকতে হবে। তাঁরা যেন কোনো ভয় ছাড়াই শুটিং ও কাজ চালিয়ে যেতে পারে, এমন পরিবেশ তৈরি করতে হবে।’

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর