শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌরভের ‘খেলো বাংলা’-এর সেটে দুর্ঘটনা, প্রাণ গেল টেকনিশিয়ানের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

সৌরভের ‘খেলো বাংলা’-এর সেটে দুর্ঘটনা, প্রাণ গেল টেকনিশিয়ানের

ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় আসছে নতুন গেম শো ‘খেলো বাংলা’। প্রচারিত হবে স্টার জলসায়। তবে প্রচারে আসার আগেই সেটে প্রাণ হারিয়েছেন চন্দ্রকান্ত স্বাইন নামে এক টেকনিশিয়ান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

গিল্ড সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে কলকাতার জোকার নারায়ণী স্টুডিয়োতে ঘটনাটি ঘটে। শোয়ের শুটিং তখনো শুরু হয়নি; সেটে আলো লাগানো ও আর্থিংয়ের কাজ চলছিল। জানা গেছে, প্রায় ২০ ফুট উঁচু মইতে উঠে ফ্লেক্স লাগানোর সময় নিচে পড়ে যান চন্দ্রকান্ত। ঠিক কী কারণে তিনি পড়ে যান, তা নিশ্চিতভাবে জানা না গেলেও উপস্থিত অনেকের ধারণা, শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সূত্রের খবর, মৃত চন্দ্রকান্তের পরিবারে বাবা-মা ও এক ভাই রয়েছেন। তাঁর বড় ভাই সূর্যকান্ত আর্ট বিভাগে কাজ করেন। ঘটনার পর সেটে নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে মৃত টেকনিশিয়ানের পরিবারের পাশে থাকার কথা জানানো হলেও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এর কিছুদিন আগেই গ্যাংটকে শুটিংয়ে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান টলিপাড়ার আরেক টেকনিশিয়ান ও ‘লাইট বয়’ পিন্টু মণ্ডল। পরপর দুই টেকনিশিয়ানের মৃত্যুর ঘটনায়প্রা পর্দার আড়ালে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর