বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

শাকিবের সিনেমায় কিয়ারা?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

শাকিবের সিনেমায় কিয়ারা?

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। ঘোষণায় জানানো হয়, ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। এ ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাকিবের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা নিয়ে। এবার সেই আলোচনার আগুনে ঘি ঢাললেন ছবির প্রযোজক।

বুধবার (১৮ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নেক্সট’। তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্টের পর অনেকে ধারণা করছেন, শাকিবের ‘মহব্বত’ সিনেমায় থাকবেন অভিনেত্রী। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে চাননি তিনি। সুতরাং বিস্তারিত জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে শাকিবিয়ানদের।

image

আদনান প্রযোজিত ও শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবিতে বিদেশি অভিনেত্রীদের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এরপর ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

শাকিবকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘রকস্টার’ সিনেমায়। গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আজমান রুশোর পরিচালিত সিনেমাটি। এতে ‘আগুন’ ওরফে ‘রকস্টার’ চরিত্রে অভিনয় করেছেন শাকিব। অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। আরও রয়েছেন তারিক আনাম খান, রোজী সিদ্দিকী ও সংগীতশিল্পী পান্থ কানাই। সিনেমাটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর