‘প্রিয়তমা’ সিনেমাটি দিয়ে নিজের গণ্ডি ছাড়ান শাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি দিয়ে ওঠেন সবার নায়ক। তারপর থেকেই এ জুটির সিনেমা ঘিরে বিশেষ আগ্রহ দর্শকের। ‘প্রিয়তমা’, ‘রাজকুমারে’র পর ‘মহব্বত’ দিয়ে ফিরেছেন শাকিব-হিমেল। খবরটি চাউর হয়েছে অনেক দিন। এবার জানা গেল ‘মহব্বত’-এর গল্প লিখেছেন চলচ্চিত্র সমালোচক আরএনআর তথা রাশেদুজ্জামান রাকিব।
সামাজিক মাধ্যমে ঘোষণাটি হিমেল আশরাফ নিজেই দিয়েছেন। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে। যেখানে ‘মহব্বত’-এর পোস্টারে দেখা যাচ্ছে আরএনআরকে। অফিসিয়াল ইন্ট্রোড়োডিউসিংয়ে জানানো হয়েছে, ‘মহব্বত’-এর গল্প লেখক আরএনআর।
ক্যাপশনে হিমেল লিখেছেন, ‘সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়।’ আরও জানানো হয়েছে ছবিটির মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটছে রাকিবের।
দিন পনেরো আগে প্রকাশ্যে আসে ‘মহব্বত’-এর পোস্টার। যেখানে শাকিবের হাতে দেখা গেছে একটি বন্দুক এবং তাঁর ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছেন এক নারী। তবে পোস্টারে শাকিব ও তাঁর সহশিল্পীর মুখ স্পষ্টভাবে দেখানো হয়নি। পোস্টারটি কৌতূহল আরও বাড়িয়েছিল দর্শকদের।
সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’ থেকেই নির্মিত হয়েছে শাকিব-হিমেল জুটির ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’।
আরআর




