বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৯টা বছর হয়ে গেল, আপনি নাই: বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

১৯টা বছর হয়ে গেল, আপনি নাই: বাপ্পা মজুমদার

আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার দিন। ২০০৭ সালের এই দিনে মৃত্যু হয় তার। দেখতে দেখতে ১৯ বছর কেটে গেলেও শ্রোতাদের মনে শক্ত অবস্থান তার। জনপিয় গায়ক বাপ্পা মজুমদারও আগের মতোই ভেতরে লালন করেন তাকে। সামাজিক মাধ্যমে গায়কের পোস্টে স্পষ্ট বিষয়টি।

সঞ্জীবের চলে যাওয়ার দিনে নিজের ফেসবুকে তাকে স্মরণ করেছেন বাপ্পা। সময় বয়ে গেলেও থেকে গেছেন সঞ্জীব— বোঝাতে চেয়েছেন তিনি। গায়ক লিখেছেন, ‘১৯টা বছর হয়ে গেল! আপনি নাই সঞ্জীব দা! সময় কীভাবে চলে যায়! আপনি তবু্ও অমলিন! চিরঞ্জীব!’

বাপ্পা মজুমদারের সঙ্গে সঞ্জীবের রয়েছে এক দীর্ঘ যাত্রার গল্প। ১৯৯৬ সালে দুজন মিলে গড়েছিলেন ব্যান্ড ‘দলছুট’। অল্পদিনেই শ্রোতাদের মন জয় করে সঞ্জীব-বাপ্পার যৌথ উদ্যোগ। এই ব্যান্ডের অ্যালবামগুলো হলো- আহ্ (১৯৯৭), হৃদয়পুর (২০০০), আকাশচুরি (২০০২) এবং জোছনা বিহার (২০০৭)।

এদিকে আজ সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার দিনে টিএসসিতে আয়োজন করা হয়েছে সঞ্জীব সন্ধ্যা। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে তাকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। গান শোনাবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর