সুরেলা কণ্ঠ দিয়ে দর্শকদের সম্মোহন করেন বলিউড গায়িকা সোনা মহাপাত্র। চাঁচাছোলা কথা দিয়েও বিদ্ধ করেন যাকে তাকে। তার নিশানা থেকে রেহাই পাননি সালমান খানও। ‘দাবাং’ সিনেমা মুক্তি পেলে চুলবুল পাণ্ডের সমালোচনায় মেতেছিলেন। এবার কটাক্ষ ‘মাতৃভূমি’র সিনেমার গানে কণ্ঠ দেওয়ায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে মাতৃভূমি সিনেমার গান ‘তেরি সেক্সি বিউটি’ । এতে কণ্ঠ দিয়েছেন সালমান। ভক্তরা লুফে নিলেও সমালোচকদের পাল্লাও ভারি ছিল। যারা গায়ক সালমানের করেছেন কটাক্ষ। সোনাও সেই দলে। নিজের ইনস্টাগ্রামে সোনা লিখেছেন, “আমাদের সুপারস্টার গাইছেন, দু’পেগ খেয়ে কীভাবে উড়োজাহাজ হয়ে যাওয়া যায়! আর হঠাৎই আমার সেই সমবেদনাগুলোর কথা মনে পড়ে গেল! এই সেই শৈল্পিক জগৎ যা আমি হারিয়ে ফেলেছি, তাই না? এখানে আরও ১০টা গান গাইলে বোধহয় আমার জীবন সার্থক হতো।”

এর আগে ‘দাবাং’ সিনেমার সময় সালমানের সমালোচনা করেছিলেন সোনা। এজন্য বেশ কটাক্ষ হজম করতে হয়েছিল তাকে। শোনা যায় ভাইজানকে খোঁচা দেওয়ার পর থেকে বলিউডে ম্লান হয়ে যায় সোনার ক্যারিয়ার। সে বিষয় সামনে এনে এক হাত নিয়েছেন সালমানভক্তদের। লিখেছেন, “গত ১০ বছরের দিকে তাকিয়ে আমি ঠিক নিশ্চিত নই যে, কার ক্যারিয়ারের জন্য এত সহানুভূতির প্রয়োজন রয়েছে। আমি জানি না কেন লোকেরা ক্ষমতার কাছাকাছি থাকাকে সাফল্য বলে ভুল করে, যেন নিজের সাম্রাজ্য গড়ার চেয়ে অন্যের রাজ্যে প্রবেশ করাটাই বড়। তাই যারা আমার ধুকতে থাকা বলিউড ক্যারিয়ার নিয়ে শোক করছেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি আমার জীবন উপভোগ করতে ব্যস্ত ছিলাম।”
ওই সময় সালমানকে কটাক্ষ করে সোনা বলেছিলেন, “শার্ট খুলে নিজেকে ‘ত্রাতা’ হিসেবে জাহির করার যে প্রবণতা আপনার মধ্যে আছে— যা দিয়ে আপনি হয়তো নিজের ‘সেভিয়ার কমপ্লেক্স’ বা ত্রাণকর্তা সাজার মানসিকতাকে তৃপ্ত করেন— তাতে আমি মোটেও প্রভাবিত হচ্ছি না।”

এতে গায়িকাকে লাগাতার ট্রল ও হুমকির সম্মুখীন হতে হয়। সেসব মনে করিয়ে লিখেছেন, “দশ বছর আগে, আমি সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে কথা বলেছিলাম, ব্যস, তারপর আমাকে গণধর্ষণের হুমকি, অশ্লীল বিকৃত ছবি, সীমাহীন ট্রোলিং, আমার পরিবার আর মায়ের প্রতিও নোংরা গালিগালাজ, হুমকি সহ্য করতে হয়েছে। আমাকে পুলিশের কাছে অভিযোগ করতে হয়েছিল।”
সালমানের মুক্তিপ্রতীক্ষিত ‘মাতৃভূমি’ সিনেমার নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে বদলে হয়। তাতেও অবশ্য রক্ষে হয় গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত সিনেমাটির। ভারতের সেন্সর বোর্ডে গিয়ে পড়তে হয়েছে আপত্তির মুখে পড়ে। বিস্তর কাটাছেঁড়ার পর পেয়েছে মুক্তির অনুমতি। এরইমধ্যে প্রকিয়াশ পেয়ে গান ও ঝলক। নেটিজেনদের দৃষ্টি কেড়েছে তা।
আরআর




