সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো মমতাজকে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো মমতাজকে 

সাবেক সংসদ সদস্য ও সংগীতআশিল্পীমমতাজ বেগমকে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। গ্রেফতার আরেকজন হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবর। এদিন কারাগার থেকে আসামি মমতাজ ও রমজানকে ভার্চ্যুয়ালি হাজির দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন।

আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় তারা এই মামলার ঘটনা সংঘটিত করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো প্রয়োজন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এসময় তার ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করে অপারেশন করা হয়।

চিকিৎসক জানান, শাকিলের ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর