বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

কোথায় লুকিয়ে ছিলেন গায়িকা ও সংসদ সদস্য মমতাজ? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

লুকিয়ে ছিলেন গায়িকা ও সংসদ সদস্য মমতাজ? 

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এদিকে অনেকের প্রশ্ন, কোথায় লুকিয়ে ছিলেন মমতাজ? এর জবাবে ডিবির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

রাজনীতিতে মমতাজের শুরুটা হয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে। পরে আরও দুই বার আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন তিনি। তবে ২০২৪-এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। সরকার পতনের পর থেকেই ছিলেন আত্মগোপনে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর