সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

আলিয়া তখন পেটে, দিনে ১০০ সিগারেট খেতে হয়েছিল অভিনেত্রীর মাকে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

আলিয়া তখন পেটে, দিনে ১০০ সিগারেট খেতে হয়েছিল অভিনেত্রীর মাকে 

মাতৃত্বের কারণে পেশাগত জীবনের ভারসাম্য হারাতে দেননি আলিয়া ভাট। দারুণভাবে সব্দিক সামলে চলেছেন। সন্তান পেটে নিয়ে করেছেন হলিউডের সিনেমায় কাজ। এসব যেন মায়ের থেকেই পেয়েছেন অভিনেত্রী। কেননা মা সোনি রাজদান আলিয়াকে পেটে নিয়েই সামলেছেন শুটিং। অন্তঃসত্ত্বা অবস্থায় দিনে এক শ সিগারেটও টেনেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন মহেশ ভাটের স্ত্রী। প্রথমবার সোনি যখন অন্তঃসত্ত্বা তখন একটি ধারাবাহিকে কাজ করছিলেন। সে সময় পরিচালকদের থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে আলিয়ার মা বলেন, ‘ওরা আমার খুব যত্ন নিতেন। তখন আমি সদ্যবিবাহিত। লোখন্ডওয়ালায় থাকতাম। সকালে শুটিংয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়াও কঠিন ছিল। আমার নিজের গাড়ি ছিল না। তাই ভোর ছয়টার সময় ওরা আমার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন। শুটিংয়ের সময়ও আমাকে সবচেয়ে ভাল ঘর দেওয়া হয়েছিল।’

alia-cover-20220222105610_(2)

আলিয়া যখন গর্ভে তখন ‘গুমরাহ’ নামের একটি ছবিতে কাজ করছিলেন সোনি। ১৯৯৩ সালের কথা। মহেশ ভাটের পরিচালনায় সে সিনেমায় কাজ করতে গিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় দিনে এক শ সিগারেট টানতে হয়েছিল তাকে। আলিয়ার মায়ের মুখ থেকেই শোনা যাক। 

তিনি বলেন, ‘ছবিতে ধূমপানের একটি দৃশ্যের শুটিং করছিলাম। এক দিনেই প্রায় ১০০টি সিগারেট খেতে হয়েছিল আমাকে। তখন তো জানতামই না, আমার গর্ভে আলিয়া রয়েছে। আমি এমনিতে ধূমপান করি না। কিন্তু ওই শুটিংয়ের পর অদ্ভুতভাবে সিগারেট খেতে ইচ্ছে করত।’

1718871257_raha-2

তবে সোনি জানান সময়ের সঙ্গে সঙ্গে চারপাশের সবার ভাবনা ব্দলেছে। কেননা তখন সন্তানের কথা প্রকাশ্যে আনলে ক্যারিয়ার ঝুঁকিতে পড়ত অভিনেত্রীদের। এখনকার চিত্র উল্টো। সে কারণেই স্বামী-সন্তান সামলে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন আলিয়ারা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর