শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মামলা খেলেন কঙ্গনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

মামলা খেলেন কঙ্গনা 

বলিউড থেকে ভারতের সংসদে গিয়েও মখরা স্বভাব বদলাননি কঙ্গনা রনৌত। চড় খেয়েছেন, কটুকথা শুনেছেন। এবার খেলেন মামলা। সম্প্রতি সামাজিক মাধ্যমে গান্ধী পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ভারতের শিমলার বয়লেগঞ্জ থানায়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার মন্তব্য উস্কানিমূলক এবং তা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করতে পারে। গতকাল শুক্রবার এ অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে মামলাটি করেন শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মা। 

অভিযোগে বলা হয়েছে, গত ১০ নভেম্বর কঙ্গনার ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছিল। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই ছেলে সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যুকে ঘিরে ‘অত্যন্ত উস্কানিমূলক ইঙ্গিত’ করা হয়েছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। পোস্টে তাঁকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করা হয়েছিল বলে দাবি অতুলের।

সম্প্রতি গান্ধী পরিবারের আশির দশকের একটি পারিবারিক ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা গেছে ইন্দিরা গান্ধী, সনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে। ওই ভিডিও শেয়ার দিয়ে পোস্ট দেন কঙ্গনা। 

ওই পোস্টে কংনা লেখেন, ‘একেবারে শেষে দেখা যায়, বাকিরা সবাই চলে যাচ্ছেন। কিন্তু মানেকা থেকে যান। ইন্দিরা গান্ধীর দিকে তাকিয়ে থাকেন এক আহত, অসহায় শিশুর মতো— যেন একটু সান্ত্বনা খুঁজছেন, হয়তো একটি মৃদু হাসি অথবা তাঁর দিকে একবার তাকানো। একটি সামান্য স্বীকৃতির আশায় তিনি অপেক্ষা করতে থাকেন। কিন্তু কিছুই আসে না। শুধু শীতল উপেক্ষা। ধীরে ধীরে তিনি যেন মিলিয়ে যান। সেখানে থেকেও যেন তাঁর কোনো অস্তিত্ব নেই। হৃদয়বিদারক! অন্যদিকে, মনে হয় প্রত্যেকেই এক রহস্যময় বিদেশির অঙ্গুলিহেলনে চলছিলেন। বিদেশের একটি ক্যাফেতে রাজীব গান্ধীর সঙ্গে আকস্মিক পরিচয় হয়েছিল ওই রহস্যময় বিদেশির। তারপর থেকে তাঁরা অবিচ্ছেদ্য হয়ে পড়েন। ইন্দিরা গান্ধী ছোট ছেলে সঞ্জয়কে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক উত্তরসূরী হিসেবে তৈরি করছিলেন। কিন্তু রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। সঞ্জয়ের অল্পবয়সী, অসহায় বিধবা স্ত্রী মানেকাকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাঁর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার কিছু দিন পরেই একের পর এক খুন হন শাশুড়ি ও স্বামী। শেষ পর্যন্ত সেই রহস্যময় বিদেশি সনিয়া গান্ধীই সরকারের শীর্ষ পদে পৌঁছোলেন! বাহ্! কী দারুণ ব্যাপার!’’

পোস্টটি নজরে আসতেই কঙ্গনার বিরুদ্ধে মামলা করেন অতুল। শিমলার পুলিশ সুপার গৌরব সিংহ মামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, শিগগিরই তদন্ত শুরু হবে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর