বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আবারও ফিরছে ‘মীরাক্কেল’, মীর থাকছেন কি? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

আবারও ফিরছে ‘মীরাক্কেল’, মীর থাকছেন কি? 

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দায় ফিরছে ভারতের জনপ্রিয় হাসির রিয়ালিটি শো ‘মীরাক্কেল’। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে মীরাক্কেলের ১১তম সিজন। বুধবার (১১ নভেম্বর) প্রকাশ করা হয়েছে নতুন সিজনের অডিশনের প্রোমো। 

নতুন সিজনে থাকছে বেশ কিছু পরিবর্তন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ বছর বা তার বেশি বয়সী যে কেউ নিজের লেখা ও বলা কৌতুকের ভিডিও পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন। জমা পড়া ভিডিও থেকে প্রতিযোগীদের বাছাই করা হবে। এরপর শুরু হবে মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে প্রচারে আসতে পারে নতুন সিজন। এর আগে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। তবে প্রতিযোগী বাছাইয়ের প্রক্রিয়ার ওপর নির্ভর করছে চূড়ান্ত সময়সূচি।

এদিকে নতুন সিজনে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি। সঞ্চালক ও বিচারকদের তালিকা নিয়েও বাড়ছে কৌতূহল। আগের সিজনগুলোতে মীরের সঞ্চালনা এবং শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিচারকের ভূমিকা অনুষ্ঠানটিকে আলাদা জনপ্রিয়তা দিয়েছিল।

নতুন সিজনের ঘোষণা আসার পর থেকে সামাজিক মাধ্যমে মীর, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন দর্শকদের একাংশ। তবে মীর সাম্প্রতি জানিয়েছিলেন, ভবিষ্যতে আর ‘মীরাক্কেল’-এর সঞ্চালকের আসনে ফিরতে চান না তিনি। ফলে নতুন সিজনে তাঁর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শ্রীলেখা, রজতাভ ও পরাণের ফেরার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর