বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাড়ি দুর্ঘটনায় ফের গ্রেফতার রিয়্যালিটি শো তারকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

গাড়ি দুর্ঘটনায় ফের গ্রেফতার রিয়্যালিটি শো তারকা 

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ১৩ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হলেন আমেরিকার জনপ্রিয় রিয়্যালিটি শো তারকা মেলিসা রাইক্রফট স্ট্রিকল্যান্ড।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় বিকেল পৌনে ৬টার দিকে টেক্সাসের সাউথলেক এলাকায় ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। দুর্ঘটনায় কেউ আহত না হলেও অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

ঘটনার পর তদন্তে নেমে পুলিশ গাড়িটি সনাক্ত করে এবং গাড়ির চালক মেলিসাকে আটক করে। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এবং বাতিল লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন মেলিসা। সেই মামলায় গেল আগস্টে নিজের অপরাধ স্বীকার করেন শর্তসাপেক্ষে মুক্তি পান। সেই সাজা শেষ হওয়ার আগে ফের একই অপরাধে গ্রেফতার হলেন এই রিয়্যালিটি শো তারকা। 

প্রথম দুর্ঘটনার পর নিজের মানসিক কষ্টের কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে মেলিসা লিখেছিলেন, ‘জীবনটা এখন সত্যিই কঠিন যাচ্ছে। আমি লড়াই করছি এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

মেলিসা আমেরিকান বিনোদন জগতের পরিচিত মুখ। ২০০৯ সালে জনপ্রিয় রিয়্যালিটি ডেটিং শো ‘দ্য ব্যাচেলর’-এর ১৩তম সিজনে বিজয়ী হয়েছিলেন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর