শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এখনও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে কাঞ্চনের: শ্রীময়ী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

এখনও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে কাঞ্চনের: শ্রীময়ী 

টলিউডের আলোচিত বিয়েগুলোর একটি ছিল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ে। ২০২৪ সালে পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেতার বিচ্ছেদের খবরে সরগরম ছিল টলিপাড়া। সে রেশ না কাটতেই অভিনেত্রীর সঙ্গে নতুন জীবন শুরু করেন কাঞ্চন। এবার অভিনেতাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শ্রীময়ী। জানালেন এখনও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে তার।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের পডকাস্টে হাজির হন কাঞ্চন-শ্রীময়ী। সেখানেই একে অন্যের সম্পর্কে খোলামেলা মন্তব্য করেন তারা। তারই এক ফাঁকে শ্রীময়ী জানান, প্রথম স্ত্রীর সঙ্গে এখনও যোগাযোগ আছে কাঞ্চনের। 

মজার ছলে কাঞ্চনের তৃতীয় স্ত্রী বলেন, ‘তিরিশ বছরে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কিছু দেয়নি, শুধু তিনটি বউ দিয়েছে, ওর প্রথম বউয়ের সঙ্গে এখনও যোগাযোগ আছে’। শ্রীময়ী এই তথ্য সামনে আনতেই নেটপাড়ায় ও বিনোদন জগতে নতুন চর্চা শুরু হয়েছে।

কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস একজন সুপরিচিত অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে কাঞ্চনের সঙ্গে বিয়ে হয় তার। বছর সাতেক টিকেছিল সে ঘর। ২০১০ সালে বিচ্ছেদ হয় তাদের। তবে অভিনেতার সঙ্গে ছাড়াছাড়ির বিষয়ে কখনও মুখ খোলেননি। বরং নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন। বাংলা সিরিয়ালগুলোতে মা-শাশুড়ির চরিত্রে দেখা যায় তাকে।

অনিন্দিতার সঙ্গে বিচ্ছেদের পর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। সে ঘরেও সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ২০২১ সালের দিকে পারিবারিক অশান্তি চরমে ওঠে। এর পেছনে ছিল শ্রীময়ীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন। অবশেষে পিংকির সঙ্গে পাট চুকিয়ে শ্রীময়ীর আঁচলে বাঁধা পড়েন অভিনেতা।  

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর