বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

২০০০ নিরাপত্তারক্ষী, চলবে না গাড়ি— দিলজিতের কনসার্টে এত নিরাপত্তা কেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

২০০০ নিরাপত্তারক্ষী, চলবে না গাড়ি— দিলজিতের কনসার্টে এত নিরাপত্তা কেন?

আগামী ৩০ অক্টোবর দিল্লির কনসার্টের মাধ্যমে ভারতের নিজের মিউজিক্যাল সফর শুরু করতে যাচ্ছেন দিলজিৎ দোসাঞ্জ। হাজার দর্শক ধারণ ক্ষমতার অধিকারী জওহরলাল নেহরু স্টেডিয়ামে বসবে সে আসর। এ কনসার্টকে ঘিরে নিরাপত্তার কমতি রাখছে না ভারতীয় প্রশাসন। মোতায়েন করা হচ্ছে ২০০০ নিরাপত্তারক্ষী। কনসার্টের ৭০০ মিটারের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে যান চলাচল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে দিলজিতের কনসার্টের অনুমতি নিয়ে শুরুতে জটিলতা তৈরি হয়। পরে মিললেও পুরো কনসার্ট ঢেকে দেওয়া হচ্ছে নিরাপত্তার চাঁদরে। জানা গেছে, শুরুতে আয়োজকরা ৪০০ নিরাপত্তারক্ষী মোতায়েনের কথা ভেবেছিলেন। কিন্তু গায়কের জনপ্রিয়তা এবং স্টেডিয়ামের ধারণক্ষমতার কথা বিবেচনা করে তাতে বাগড়া দেয় প্রশাসন। আয়োজকদের আরও সতর্ক হতে বলে। তারই প্রেক্ষিতে পরিকল্পনা বদলায় কনসার্ট কর্তৃপক্ষ। 

জানা গেছে, কনসার্টের ভিড় সামলাতে ১৫০০-২০০০ নিরপত্তা রক্ষী প্রয়োজন হতে পারে। আয়োজকদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানস্থলের আশেপাশে যান চলাচল সীমিত করারও পরিকল্পনা রয়েছে প্রশাসনের। নির্দিষ্ট কিছু এলাকায় শিল্পীদের গাড়ি ব্যতীত স্টেডিয়ামের চারপাশে ৫০০ থেকে ৭০০ মিটার এলাকার মধ্যে গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি করার কথা ভাবছে তারা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপস্থিতির কথা ভেবেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে দিলজিতের সরাসরি সংযোগ যেন ব্যহত না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। দর্শকের কাছে যেতে মঞ্চের সামনের চলার পথটির দৈর্ঘ্য বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আগ পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে না প্রশাসন।

সম্প্রতি বলিউড মাফিয়াদের আক্রোশে। এরইমধ্যে কয়েকজন তারকার বাড়িতে হামলার হুমকি দেওয়া হয়েছে। অমিতাভ বচ্চন ও দিলজিৎও আছেন তালিকায়। বিগ-বির জলসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। দিলজিতের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় আততায়ীরা। তাই নিরাপত্তায় বাড়াবাড়ি রকমের কড়াকড়ি। টিকিট বিক্রি সংস্থাকেও হুমকির বিষয়ে সতর্ক করেছে দিল্লি পুলিশ। দর্শকদের প্রবেশ ও বেরোনোর পথের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দিয়েছে তারা।

চলতি বছর ‘অরা’ সফর নিয়ে ব্যস্ত সময় কাতাচ্ছেন দিলজিৎ। এরইমধ্যে ইউরোপ আমেরিকার এ সফর করেছেন। এবার নিজের দেশের শ্রোতাদের জন্য আরম্ভ করছেন সফরটি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর