সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

জুহি চাওলার পরিবারে দুঃসংবাদ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

জুহি চাওলার পরিবারে দুঃসংবাদ!

একসময় বলিউড জুহি চাওলাকে ঘিরে ঘুরত। আজকাল গুটিয়ে নিয়েছেন নিজেকে। তাই আলোচনায়ও নেই তেমন। এবার ব্যক্তিজীবনের দুঃসংবাদ আলোচনায় আনল অভিনেত্রীকে। হাসপাতালে ভর্তি করা হয়েছে জুহির শাশুড়িকে। ভারতীয় সংবাদসমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, জুহির স্বামী শিল্পপতি জয় মেহতার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে কিছু  এখনও জানায়নি অভিনেত্রীর পরিবার। তবে খবরটি ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন তার অনুরাগীরা। প্রিয় তারকার কাছের মানুষের আরোগ্য কামনা করছেন তারা।

জুহির সঙ্গে তার শাশুড়ির সম্পর্কটি একটু আলাদা। বিয়ের সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন অভিনেত্রী। নতুন জীবনে প্রবেশের এক বছর আগে গত হয়েছিলেন তার মা। একদিকে মা হারানোর কাঁচা শোক অন্যদিকে ক্যারিয়ার হারানোর ভয় পেয়ে বসেছিল অভিনেত্রীকে। 

জুহির মনের অবস্থা বুঝতে পেরেছিলেন তার হবু শাশুড়ি। জুহিও তার পরিস্থিতি কাঁদতে কাঁদতে বলেছিলেন জয় মেহতার মাকে। অভিনেত্রীর অবস্থা অনুধাবন করতে পেরে বিয়ের অনুষ্ঠান সাদামাটা করার আদেশ দেন পরিবারকে। ২০০০ লোকের নিমন্ত্রণও বাতিল করেন। কাছের মানুষ ও বন্ধুদের নিয়ে ঘরোয়া পরিবেশে হয় সে বিয়ে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর