সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

গ্রেফতার আরও ১, টাইগারকে গুলির ঘটনায় কয়জন আটক হলো? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

গ্রেফতার আরও ১, টাইগারকে গুলির ঘটনায় কয়জন আটক হলো? 

টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযানে নেমেছে ভারতীয় পুলিশ। একে একে পাকড়াও করছে সন্দেহভাজনদের। এবার ইন্দোর থেকে আরও একজনকে হাতকড়া পরাল তারা। সব মিলিয়ে গ্রেফতারকৃতদের সংখ্যা দাঁড়াল ১১। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আটক ২২ বছর বয়সী ওই যুবকের নাম প্রাঞ্জল ঠাকরন। ঘটনার দিন পাঁচেক আগে ইন্দোরে আসে সে। উদ্দেশ্য ছিল ভাইয়ের চিকিৎসা। টাইগারের ঘটনায় কীভাবে জড়িয়ে পড়ল সেই খোঁজ নিচ্ছে পুলিশ। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ও স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয়েছে তাকে।

গেল ১৮ অক্টোবর গুলি ছোড়া হয় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে। এদিন অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে আততায়ীর ছোড়া গুলি থেকে রক্ষা পেলেও শরীরের একাধিক স্থানে জখম হয় তার। গুলিবিদ্ধা হয় অভিনেতার গাড়িচালকসহ দুইজন। হামলার পরপর দায় স্বীকার করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। 

তারপরই তদন্তে নামে পুলিশ। নেমেই গ্রেফতার করে তিন জনকে। রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে আটক করে ওই তিনজনকে। ট্রেনযাত্রার সময় পুলিশের হাতে ধরা পড়ে তারা। গ্রেফতারকৃতদের তিন জনই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওঠে। তাদের মধ্যে দুই জনকে ভাড়া করা হয়েছিল হামলার জন্য। তৃতীয়জন সাহায্য করেছে পালাতে। এরকমই সন্দেহ তদন্তকারীদের। এবার পুলিশের জালে ১১ নম্বর অপরাধী। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর