শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক, না ফেরার দেশে ক্যানসার আক্রান্ত মডেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক, না ফেরার দেশে ক্যানসার আক্রান্ত মডেল

মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা আমেনা বেগম। 

জানা গেছে, স্তন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ৩৯ বছর বয়সী তুলনা। মাস ছয়েক আগে এ রোগের অস্তিত্ব ধরা পড়ে তার শরীরে। তারপর থেকেই চলছিল চিকিৎসা। রাজধানীর একাধিক হাসপাতালে চিকিৎসা করানো হয় তার। গেল ২০ অক্টোবর করানো হয় অস্ত্রোপচার। 

শরীরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল রোগটি। তবে অস্ত্রোপচারের পর ভালো বোধ করছিলেন তুলনা। কথা বলছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। কিন্তু শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে তার। সেদিন দিবাগত রাতে হার্ট অ্যাটাকও হয় অভিনেত্রীর। আর ফেরানো সম্ভব হয়নি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। 

এরইমধ্যে দাফন সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। তুলনার মা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকেই তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর