শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন 

রুবাইয়াত হোসেন পরিচালিত ও খনা টকিজ প্রযোজিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেতা (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জাইনীন করিম চৌধুরী।

উৎসবটি ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর টরন্টোতে অনুষ্ঠিত হয়। আইএফএফএসএ সাউথ এশিয়ান স্ক্রিন কাউন্সিল অব কানাডার (এসএএসসি কানাডা) অংশ, যা উত্তর আমেরিকায় দক্ষিণ এশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ জাইনীন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বিচারকরা তার অভিনয়ের নির্ভীকতা ও শারীরিক তীব্রতার কথা আলাদা করে উল্লেখ করেছেন। অসহায়ত্ব, চাপা ক্ষোভ আর প্রতিবাদের মধ্যে তাঁর অনায়াস যাতায়াতের প্রশংসা করে বিচারকরা বলেন, নারীত্ব, দমন ও প্রতিরোধ নিয়ে ছবিটির অনুসন্ধানকে ধরে রেখেছে তাঁর অভিনয়ই। 

এর আগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রদর্শিত হয় ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সমকালীন ঢাকার একটি বিউটি সেলুনকে কেন্দ্র করে নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড। এটি একটি একটি আন্তর্জাতিক সহ-প্রযোজনা, যা বাংলাদেশের ধন্যা টকিজএন্ড ফ্ল্যাগ, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতায় নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর