শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

আসিফের গাড়িতে গুলি, যা বললেন ওমর সানি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

আসিফের গাড়িতে গুলি, যা বললেন ওমর সানি 

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সরগরম সামজিক মাধ্যম। গায়কের সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকেই এ নিয়ে উদ্বিগ্ন। তালিকায় আছেন জনপ্রিয় নায়ক ওমর সানিও। 

আসিফের গাড়িতে গুলি ছোড়ার ঘটনাকে অশনি সংকেত বলে মনে করছেন ওমর সানি। গায়কের মঙ্গল কামনা করে তিনি আজ শনিবার নিজের ফেসবুকে লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

আজ ২৪ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সেসময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। সেই সঙ্গে এই হামলার ঘটনায় দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

এই হামলার সঙ্গে আসিফের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর