শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

৩০ বছর পর ভুল বুঝতে পেরে কাঁদলেন আমির খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

৩০ বছর পর ভুল বুঝতে পেরে কাঁদলেন আমির খান

বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ‘মিষ্টার পারফেকশনিস্ট’-এর খেতাব পেয়েছেন আমির খান। তবে খ্যাতির আড়ালে লুকিয়ে ছিল দীর্ঘদিনের আক্ষেপ। ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে জীবন থেকে হারিয়ে ফেলেছেন পরিবারের মানুষদের। স্বজনদের না পাওয়ার বেদনা বহু বছর বয়ে বেড়িয়েছেন তিনি। সেই আফসোসের কথা বলতে গিয়ে প্রকাশ্য মঞ্চে চোখের পানি ফেললেন এই অভিনেতা।

বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনয়জীবনের কঠিন মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আমির খান। তিনি জানান, কাজের প্রতি অতিরিক্ত ঝোঁক তাঁকে বছরের পর বছর পরিবার ও আপনজনদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল।

বলেন, কোভিডের সময় যখন ঘরে বসেছিলাম, তখন বুঝতে পারি, জীবনের প্রায় ৩০ বছর পেরিয়ে গিয়েছে। এক বছর, দু’বছর, এমনকি পাঁচ বছর ধরে কোনও কাজে পাগলের মতো ডুবে থাকা যায়। কিন্তু সেটা যদি ৩০ বছর ধরে চলতে থাকে, তা হলে সম্পর্কগুলো হারিয়ে যায়। হঠাৎ খেয়াল হয় যে, সন্তানেরা বড় হয়ে গিয়েছে, এখন তারা প্রাপ্তবয়স্ক। আমার মনে হয়েছিল, জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছি।

কথা বলতে বলতেই থমকে যান আমির। তার পর কান্নায় ভেঙে পড়েন। দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলে পুরো প্রেক্ষাগৃহ করতালিতে তাঁকে অভিবাদন জানায়। চোখের পানি মুছে আমির আরও বলেন, ৫৬ বছর বয়সে এই উপলব্ধিটা হয়েছিল। ৮৬ বছর বয়সে নয়। কারণ, তখন হয়তো সত্যিই আর করার কিছু থাকত না।

অভিনেতা জানান, অনুশোচনা তাঁর জীবনযাত্রায় পরিবর্তন এনে দিয়েছিল। গত চার বছর ধরে কাজ কমিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। আমির জানান, ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সাফল্যের পর ছয় মাসের মধ্যে ৯টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু একের পর এক ছবি ফ্লপ করায় তাঁকে ‘ওয়ান-ফিল্ম ওয়ান্ডার’ তকমাও দেওয়া হয়েছিল। সেই সময় সবেক স্ত্রী রিনার কাছে কেঁদে হালকা হতেন তিনি। 

আমির বলেন, তখন মনে হত, আমি চোরাবালিতে আটকে গিয়েছি। ধীরে ধীরে ডুবে যাচ্ছি। যতই বেরিয়ে আসার চেষ্টা করছি, ততই আরও গভীরে তলিয়ে যাচ্ছি।

ব্যক্তিগত জীবনে মাসকয়েক আগে তৃতীয় বার বিয়ে পিঁড়িতে বসেছেন অভিনেতা। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর