বিভিন্ন কারণে বলিউডের অন্যদের চেয়ে আলাদা আমির খান। তবে তার জীবনেও এসেছে উত্থান পতন। একাকীত্ব থেকে বাঁচতে ডুব দিয়েছিলেন নেশায়। রোজ মদ্যপান না করলে নিজেকে সামলাতে পারতেন না।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমির জানান, বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে আলাদা থাকা শুরু করেন রিনা। সেই একাকীত্ব সহ্য করার ক্ষমতাই ছিল না আমিরের।
বিজ্ঞাপন
নায়ক বলেন, “রিনা বাচ্চাদের নিয়ে চলে যাওয়ার পরে একেবারে একা হয়ে গিয়েছিলাম। একটা সময়ে আমি মদ ছুঁয়েও দেখতাম না। কিন্তু রিনার সঙ্গে সংসার ভাঙার পরে সব যেন বদলে যায়। যে দিন ও বাচ্চাদের নিয়ে চলে যায়, সেই রাতে নিজেকে সামলানো যে কী কঠিন ছিল, তা বলে বোঝাতে পারব না।”
নিজের আবেগকে ধরে রাখতে, মন খারাপ ভুলে থাকার জন্য মদ্যপান শুরু করেন আমির। অভিনেতা যোগ করেন, “আমি আগে সেভাবে কখনও মদ্যপান করিনি। ছবির শুটিংয়ে কোনো নির্দিষ্ট দৃশ্যের জন্য হয়তো খেতে হয়েছে। ব্যস, ওটুকুই। কিন্তু, প্রথম বিচ্ছেদের পরে প্রতি রাতে মদ্যপান শুরু করি। রীতিমতো আসক্ত হয়ে পড়েছিলাম। প্রতি রাতে প্রায় এক বোতল শেষ করে ফেলতাম।”
তবে বর্তমানের চিত্র আলাদা। আমির প্রেম করছেন গৌরী স্প্র্যান্টের সঙ্গে। এরইমধ্যে প্রেমিকাকে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সঙ্গে। গুঞ্জন রয়েছে শিগগিরই বাগদান সারবেন তারা।




