বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

কবে বিয়ে করবেন— যা বললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

কবে বিয়ে করবেন— যা বললেন নুসরাত ফারিয়া

২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় নুসরাত ফারিয়ার। কথা ছিল, ওই বছরের ডিসেম্বর ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে করবেন তারা। পরবর্তীতে জানা যায় বাগদান ভেঙে গেছে ফারিয়ার। সেকারণে আর বিয়ে হয়নি। 

বিচ্ছেদের পর কেটে গেছেন দীর্ঘ সময়। তবুও বিয়ে নিয়ে মাথা ঘামাচ্ছেন না ফারিয়া। এদিকে অনুগারীদের কৌতুহল কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভক্তদের জল্পনার অবসান ঘটিয়েছেন। অভিনেত্রী জানান, জীবনের একটি পর্যায়ে এসে যখন মনে হবে থিতু হওয়া প্রয়োজন, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি। সেই মানসিক প্রস্তুতি শিগগিরই চলে আসবে বলে জানান ফারিয়া।

image

বিয়েতে নির্দিষ্ট বয়স নাকি মানসিক পরিপক্বতা ও পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ— এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‘বয়সের চেয়ে মানসিক ম্যাচিউরিটি বা পরিপক্বতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। একা থাকা সহজ হলেও সংসার জীবন পরিচালনা করার জন্য বিশেষ বুদ্ধিমত্তা, ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। পাশাপাশি জীবনসঙ্গী নির্বাচনের আগে মানুষটিকে ভালোভাবে চেনা, বোঝা এবং নিজের অহংবোধ নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেন এই অভিনেত্রী।’

নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে ফারিয়া বলেন, ‘জীবনের একটি পর্যায়ে এসে যখন মনে হবে থিতু হওয়া প্রয়োজন, তখনই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন। বিয়ের পর আবার নতুন কোনো লক্ষ্যে ছুটতে ইচ্ছা করলে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়েই ছুটবেন। সেই মানসিক প্রস্তুতি শিগগিরই চলে আসবে এবং তখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

image

জীবনসঙ্গী নির্বাচনে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন নুসরাত ফারিয়া। অভিনেত্রীর ভাষ্য, ‘ জীবনে অনেক কিছু বদলে যাবে, সন্তান বড় হয়ে নিজের পথে চলে যাবে; দিন শেষে দুজন মানুষই একসঙ্গে থাকবে। তাই সারা জীবন যার সঙ্গে থাকতে ভালো লাগে, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া জরুরি। ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি ভালো লাগা ও বন্ধুত্বও থাকতে হবে।’

ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বিউটি উইথ ব্রেনের ‘লাপাত্তা’। পরিচালক মেহেদী হাসান হৃদয়। আগামী ডিসেম্বরে আসতে পারে ফারিয়া অভিনীত অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি। সম্প্রতি শুটিং চলছে ‘লজ্জা’ নামের একটি সিনেমা। এতে নুসরাত ফারিয়া আছেন। ছবির পরিচালক এম এইচ খোকন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর