বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

জনপ্রিয় অভিনেতা কার্তিক আর নেই 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

শেয়ার করুন:

জনপ্রিয় অভিনেতা কার্তিক আর নেই 

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা কার্তিক সাবেশ মারা গেছেন। ১৯ অক্টোবর সোমবার রাত সোয়া এগারোটায় চিকিৎসাধীন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। 

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।মঙ্গলবার  (২০ অক্টোবর) বিকেলে চেন্নাইয়ের ভালসারভাক্কামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী রম্যা কার্তিক, দুই কন্যা এবং দুই বোনকে রেখে গেছেন।

২০০৪ সালে মুক্তি প্রাপ্ত ‘ড্রিমস’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন কার্তিক। পরবর্তীতে ‘দম’, ‘ভল্লাভান’, ‘উদয়ম এনএইচ ৪’, ‘বর্মা’ ও ‘মহাাবলীপুরম’-এর মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করেন নেন তিনি। 

কার্তিকের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ তাঁর পরিবার। গত এক বছরের মধ্যে তিন স্বজন হারাল তাদের পরিবার। কার্তিকের মৃত্যুর মাত্র তিন দিন আগে, গত ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর চাচা ও কিংবদন্তি সংগীত পরিচালক দেবা। দীর্ঘ সংগীত জীবনে প্রায় চার শতাধিক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে ‘বাশা’, ‘অন্নমালাই’ ও ‘অরুণাচলম’-এর মতো সুপারহিট সিনেমা। চেন্নাইয়ের জনপ্রিয় ‘গানা’ ধারাকে মূলধারার তামিল সিনেমায় পরিচিত করার ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়।

এর আগে গত বছরের অক্টোবরে কার্তিকের বাবা, প্রখ্যাত সংগীত পরিচালক সাবেশও মারা যান। সাবেশ-মুরালী জুটির হয়ে তিনি ‘সামুথিরম’, ‘থভামাই থভামিরুন্ধু’ এবং ‘ইমসাই অরাসন ২৩আম পুলিকেসি’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছিলেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর