পর্দা থেকে রাজনীতির ময়দানে ছক্কা হাঁকিয়েছেন দক্ষিণী তারকা বিজয় থালাপতি। এবার তার পথ অনুসরণ করছেন তামিলনাড়ুর আরেক সুপারস্টার ধানুষ! গুঞ্জন উঠেছে, রাজনীতিতে নামছেন তিনি। খুলছেন নতুন দল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি ৩০০০ সদস্যের উপস্থিতিতে ধানুষের ফ্যান ক্লাবের নাম পরিবর্তন করায় এ গুঞ্জন ছড়িয়েছে। অভিনেতার ফ্যান ক্লাবের নাম বদলে রাখা হয়েছে ‘ধনুষ নরপানি ইয়াক্কম’ যার অর্থ ধানুষ ওয়েলফেয়ার মুভমেন্ট। এরপর থেকেই তার রাজনীতিতে নামার রটনা চাউর হয়েছে।
যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি ধানুষ। তবে সে ধার ধারছেন না কেউ। নিজেদের মতো করে ভাবছেন অধিকাংশ। অনেকে মনে করছেন বিজয় থালাপতিক্লে দেখে অনুপ্রাণিত হয়েই এমন সিদ্ধান্ত অভিনেতার।
এদিকে মুখ খুলেছে বিজয়ের দল টিভিকেও। দলটির মুখপাত্র সত্যকুমারের মতে তাঁদের রাজনৈতিক যাত্রা অন্যদের অনুপ্রাণিত করতে পারছে, এতে তাঁরা খুশি। তাঁর কথায়, নতুন রাজনৈতিক উদ্যোগের কাছে টিভিকে অনুপ্রেরণা হয়ে উঠেছে—এটি তাঁদের কাছে আনন্দের বিষয়।
আরআর




