মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা: পূজা চেরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা:  পূজা চেরি

আকাশে তুলোর মতো সাদা মেঘ আর বনে বনে থোকা থোকা শুভ্র কাশ ফুল বলে দেয় শরৎ এসেছে। মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা এসময় বাবার গৃহে আসেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। তার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। পাড়ায় পাড়ায় শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এসময় পূজার পরিকল্পনা ও ব্যস্ততায় কাটে হিন্দু সম্প্রদায়ের দিন। উৎসবটি দোল দিয়েছে চিত্রনায়িকা পূজা চেরির মনে। 

ষষ্ঠীর দিন থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরছেন অভিনেত্রী। প্রমাণ মিলেছে তার সোশ্যাল মিডিয়া পোস্টে। মহা অষ্টমীর রাতে নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, দূর্গা মায়ের চরণে পূজো দিচ্ছেন।  মোমবাতি, আগরবাতি জ্বালাচ্ছেন। 

image

ছবিগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে পূজা লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণ।’

পূজাকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায়। এ চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর