গেল রোববার অল্পের জন্য বেঁচে গেছেন বলিউড তারকা টাইগার শ্রফ। আততায়ীর ছোড়া গুলি থেকে রক্ষা পেলেও শরীরের একাধিক স্থানে জখম হয় তার। গুলিবিদ্ধা হয় অভিনেতার গাড়িচালকসহ দুইজন। এরইমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। নেমেই গ্রেফতার করেছে তিন জনকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের পুলিশ আটক করেছে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে। ট্রেনযাত্রার সময় পুলিশের হাতে ধরা পড়ে তারা। গ্রেফতারকৃতদের তিন জনই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাদের মধ্যে দুই জনকে ভাড়া করা হয়েছিল হামলার জন্য। তৃতীয়জন সাহায্য করেছে পালাতে। এরকমই সন্দেহ তদন্তকারীদের।
গ্রেফতারকৃত তিন জনের দুই জন হারিয়ানার। তাদের একজন সোনিপত। বয়স ১৭ বছর। অন্যজন রেহান ১৮ বছর বয়সী। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) এবং কোটা সিটি পুলিশের যৌথ উদ্যোগে অভিযুক্তদের গ্রেফতার করে বলে জানা গেছে।
জানা গেছে, হামলাকারীরা প্রশিক্ষিত শুটার। আক্রমণের আগে টাইগারের গতিবিধি নখদর্পণে নেয় তারা। অভিনেতা যে রোজ রোববার জুহুর ফুটবল মাঠে যেতেন তাও জেনেছিল। সে তথ্যের ওপর ভিত্তি করেই মাঠ থেকে গাড়ি বের করার সময় এ নায়কের ওপর হামলার পরিকল্পনা সজায় তারা।
হামলার আগেই পালানোর ছক কষেছিল দুষ্কৃতিকারীরা। গুলি চালানোর পর সেই পথে উধাও হয়। চেপে বসে পুনে-জয়পুর এক্সপ্রেসে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে পাকড়াও করে তাদের।
আরআর




